আজঃ সোমবার, ০৯ মার্চ, ২০২৬ -এ ২৫ ফাল্গুন ১৪৩২ - ২০ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নারী দিবসে নারী প্রশিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন, উপপরিচালকের প্রত্যাহার দাবি • ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে কুইজ, র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত • বিজিবি ও সাংবাদিকদের লাঞ্ছনা : পাথর খেকোদের অভয়ারণ্যে পরিণত হয়েছে তিস্তার চরাঞ্চল • তারাগঞ্জে মেধাবী বন্ধুর সুস্থতায় বন্ধুদের নিরলস প্রচেষ্টা • লালমনিরহাট জেলা প্রশাসকের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত • নারী দিবসে নারী প্রশিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন, উপপরিচালকের প্রত্যাহার দাবি • ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে কুইজ, র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত • বিজিবি ও সাংবাদিকদের লাঞ্ছনা : পাথর খেকোদের অভয়ারণ্যে পরিণত হয়েছে তিস্তার চরাঞ্চল • তারাগঞ্জে মেধাবী বন্ধুর সুস্থতায় বন্ধুদের নিরলস প্রচেষ্টা • লালমনিরহাট জেলা প্রশাসকের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 8 মার্চ, 2026


' বৈষম্য রুখবো, প্রথা ও সংস্কার ভাঙব, সমতার পৃথিবী গড়ব' এই স্লোগানকে সামনে রেখে ৮ই মার্চ-২০২৬ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা ও সামাজিক প্রতিরোধ কমিটি দিনাজপুর এর আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ-২০২৬) সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের ঐতিহ্যবাহী বড় ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা ও সামাজিক প্রতিরোধ কমিটি দিনাজপুর এর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এবং বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আকতার এর সঞ্চালনায় সমাবেশের শুরুতেই লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন মহিলা পরিষদ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দিনাজপুর জেলা শাখার সম্মাননীয় সদস্য কানিজ রহমান, মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহাবুবা খাতুন, অর্চনা অধিকারী, মনোয়ারা সানু, রত্না মিত্র, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল, সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক তারেকুজ্জামান তারেক, ইয়ুথ ফর পলিসি দিনাজপুর কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, ডেমোক্রেসি ওয়াচ জেলা সমন্বয়কারী মো. কামরুজ্জামান, সমাজকর্মী মকিদ হায়দার, সিডিএ’র সদস্য অনামিকা পান্ডে প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, আন্দোলন সম্পাদক সাবিয়া খাতুন, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রোকসানা বিলকিস, অর্থ সম্পাদক সাহানাজ পারভীনসহ জেলা ও পাড়া কমিটির সদস্যবৃন্দ।

সমাবেশ শেষে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আইন উপদেষ্টা প্রবীণ আইনজীবী এ্যাড. লিয়াকত আলীর মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করা হয়।  

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image