মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ -এ ১০ আশ্বিন ১৪৩৩ - ১২ রবিউস সানি ১৪৪৮

ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে কুইজ, র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে কুইজ, র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান , সাঘাটা , গাইবান্ধা প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ৯ মার্চ, ২০২৬, ৯:১৪ সকাল আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৯ রাত
  • উপজেলা: সাঘাটা
  • জেলা: গাইবান্ধা
  • বিভাগ: রংপুর

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের প্রকল্পের সুবিধাভোগী নারীদের অংশগ্রহণে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ মার্চ) সকালে উপজেলার ফজলুপুর ইউনিয়নের মধ্য খাটিয়ামারী এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”

বিজ্ঞাপন

এসকেএস ফাউন্ডেশনের কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফজলুপুর ইউনিয়নের ইউপি সদস্য ময়েজউদ্দিন, ফুলছড়ি ইউনিয়নের ইউপি সদস্য সাজাহান মিয়া এবং প্রজেক্ট অফিসার সুলতানা বাহার। এ সময় অদম্য নারী পুরস্কারপ্রাপ্ত মোছা. জাহানারা বেগম, মেমনা বেগমসহ স্থানীয় নারী ও কিশোরী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আয়োজিত মানববন্ধনে বক্তারা নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবির মধ্যে ছিল—গৃহস্থালীর কাজে নারীর অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, চরাঞ্চলে নারী-বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণ, চরের নারীদের ভূমির মালিকানা নিশ্চিত করা এবং নারীকে কৃষক হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা।

এছাড়া নারী শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, নারী ও কন্যাদের অধিকার সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং রাষ্ট্রীয় সহায়তা জোরদার করা অত্যন্ত জরুরি।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।