আজঃ সোমবার, ০৯ মার্চ, ২০২৬ -এ ২৫ ফাল্গুন ১৪৩২ - ২০ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• শৃঙ্খলা ভাঙলেই সর্বনাশ, প্রশাসনের সঙ্গে সংঘাত নয় : হুইপ আখতারুজ্জামান মিয়া • পঞ্চগড়ে মহিলা বিষয়ক কর্মকর্তা ২৭০ কোটি টাকার মালিক দাবি, আয়ের উৎস নিয়ে প্রশ্ন • পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা • নারী দিবসে নারী প্রশিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন, উপপরিচালকের প্রত্যাহার দাবি • ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে কুইজ, র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত • শৃঙ্খলা ভাঙলেই সর্বনাশ, প্রশাসনের সঙ্গে সংঘাত নয় : হুইপ আখতারুজ্জামান মিয়া • পঞ্চগড়ে মহিলা বিষয়ক কর্মকর্তা ২৭০ কোটি টাকার মালিক দাবি, আয়ের উৎস নিয়ে প্রশ্ন • পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা • নারী দিবসে নারী প্রশিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন, উপপরিচালকের প্রত্যাহার দাবি • ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে কুইজ, র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 1 মার্চ, 2026


দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। রবিবার (১ মার্চ ২০২৬) বিকেল ৫টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম-এর নেতৃত্বে শহরের বাহাদুর বাজার ও স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে রোলেক্স বেকারিকে ১০,০০০ টাকা এবং একই আইনের ৫২ ধারা লঙ্ঘনের দায়ে মিলেনিয়াম সুইটসকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে পথচারী জুয়েল রানা ২,০০০ টাকা এবং মাসুদ করিম ৫০০ টাকা জরিমানা পান। দণ্ডবিধির ২৯০ ধারা লঙ্ঘনের দায়ে সুজন ইসলামকে ২০০ টাকা জরিমানা করা হয়। সর্বমোট ১৭,৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হালিমসহ জেলা প্রশাসনের দুইজন ম্যাজিস্ট্রেট, ডিবি পুলিশ ও কোতয়ালি থানা পুলিশের সদস্যরা।

অভিযান শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন জানান, এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image