আজঃ সোমবার, ০৯ মার্চ, ২০২৬ -এ ২৫ ফাল্গুন ১৪৩২ - ২০ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• শৃঙ্খলা ভাঙলেই সর্বনাশ, প্রশাসনের সঙ্গে সংঘাত নয় : হুইপ আখতারুজ্জামান মিয়া • পঞ্চগড়ে মহিলা বিষয়ক কর্মকর্তা ২৭০ কোটি টাকার মালিক দাবি, আয়ের উৎস নিয়ে প্রশ্ন • পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা • নারী দিবসে নারী প্রশিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন, উপপরিচালকের প্রত্যাহার দাবি • ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে কুইজ, র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত • শৃঙ্খলা ভাঙলেই সর্বনাশ, প্রশাসনের সঙ্গে সংঘাত নয় : হুইপ আখতারুজ্জামান মিয়া • পঞ্চগড়ে মহিলা বিষয়ক কর্মকর্তা ২৭০ কোটি টাকার মালিক দাবি, আয়ের উৎস নিয়ে প্রশ্ন • পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা • নারী দিবসে নারী প্রশিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন, উপপরিচালকের প্রত্যাহার দাবি • ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে কুইজ, র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নারী দিবসে নারী প্রশিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন, উপপরিচালকের প্রত্যাহার দাবি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 9 মার্চ, 2026

আন্তর্জাতিক নারী দিবসে নারী প্রশিক্ষককে লাঞ্ছনার অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। অভিযুক্ত মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক একেএম ওয়াহিদুজ্জামানের বিচার ও তাকে প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে নির্যাতিত নারী সমাজ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এতে জেলার পাঁচ উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ভুক্তভোগী নারী প্রশিক্ষক লুনা বেগমসহ বিভিন্ন নারী প্রশিক্ষণার্থী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী নারী লুনা বেগম, হিসাবরক্ষক সিলভিয়া নাসরিন, উপজেলা পর্যায়ের কর্মকর্তারা এবং নারী প্রশিক্ষণার্থীরা। বক্তারা অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি চলাকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক একেএম ওয়াহিদুজ্জামান নারী প্রশিক্ষক লুনা বেগমকে লাঞ্ছিত করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছেন, যা সরকারি চাকরি বিধিমালার পরিপন্থি।

বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভিযুক্ত উপপরিচালকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাকে প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলেও হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image