ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ও দেশীয় মদ উদ্ধার
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্ত থেকে ভারতীয় ও দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।
গত ২ মার্চ রাত ১০টা ৩০ মিনিটে চাপসার বিওপি’র একটি টহল দল গোপালপুর এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ৩৪৬/১৬-আর থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ ও ২৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা।
বিজিবি সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন