আজঃ সোমবার, ০৯ মার্চ, ২০২৬ -এ ২৫ ফাল্গুন ১৪৩২ - ২০ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• শৃঙ্খলা ভাঙলেই সর্বনাশ, প্রশাসনের সঙ্গে সংঘাত নয় : হুইপ আখতারুজ্জামান মিয়া • পঞ্চগড়ে মহিলা বিষয়ক কর্মকর্তা ২৭০ কোটি টাকার মালিক দাবি, আয়ের উৎস নিয়ে প্রশ্ন • পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা • নারী দিবসে নারী প্রশিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন, উপপরিচালকের প্রত্যাহার দাবি • ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে কুইজ, র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত • শৃঙ্খলা ভাঙলেই সর্বনাশ, প্রশাসনের সঙ্গে সংঘাত নয় : হুইপ আখতারুজ্জামান মিয়া • পঞ্চগড়ে মহিলা বিষয়ক কর্মকর্তা ২৭০ কোটি টাকার মালিক দাবি, আয়ের উৎস নিয়ে প্রশ্ন • পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা • নারী দিবসে নারী প্রশিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন, উপপরিচালকের প্রত্যাহার দাবি • ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে কুইজ, র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদ হাবিপ্রবি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 2 মার্চ, 2026

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ ২০২৬) শহরের মার্টিন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-০৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্টার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম এমদাদুল হাসান, প্রক্টর প্রফেসর ড. নওশের ওয়ান, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম, পরিচালক (হিসাব) প্রফেসর ড. এরফান আলী খন্দকার, শহীদ নূর হোসেন হলের হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান এবং বেগম রোকেয়া হলের হল সুপার প্রফেসর ড. মো. মোশারফ হোসেন ভূঞা।

এছাড়া জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের আহ্বায়ক এ.কে.এম. ইমতিয়াজ ফারুক (পিন্টু), সদস্য সচিব মো. আসাদুজ্জামান চৌধুরী (শাহীন), জেলা জিয়া পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image