আজঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ -এ ২৯ চৈত্র ১৪৩২ - ২৪ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডেও শুধু দলীয় কাউকে খোঁজা হবে না • পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ হোসেন এমপি • পঞ্চগড়ে গভীর রাতে আগুনে পুড়লো ৪ দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা • তারাগঞ্জে শ্মশানে স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বস্তিকার' নগদ টাকা, টিউবওয়েল ও গাছের চারা প্রদান • গাইবান্ধার চরাঞ্চলগুলোতে নেই পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান : বিপাকে শিক্ষার্থীরা • ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডেও শুধু দলীয় কাউকে খোঁজা হবে না • পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ হোসেন এমপি • পঞ্চগড়ে গভীর রাতে আগুনে পুড়লো ৪ দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা • তারাগঞ্জে শ্মশানে স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বস্তিকার' নগদ টাকা, টিউবওয়েল ও গাছের চারা প্রদান • গাইবান্ধার চরাঞ্চলগুলোতে নেই পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান : বিপাকে শিক্ষার্থীরা

ইতিহাস

Rangpur.news একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, যার লক্ষ্য রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলা সহ সারাদেশের নির্ভরযোগ্য, বস্তুনিষ্ঠ ও দ্রুততম সংবাদ পরিবেশন করা। প্রতিষ্ঠালগ্ন থেকেই Rangpur.news “সত্যের পক্ষে নির্ভীক” নীতিতে বিশ্বাসী। “পাশে থাকি, পাশে রাখি” এই শ্লোগানে আমরা এগিয়ে চলছি।

আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে— স্থানীয় সংবাদকে জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ রংপুরের পাঠকদের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া।

Rangpur.news  অনলাইন ও স্যোসাল মিডিয়া — উভয় প্ল্যাটফর্মে তথ্যভিত্তিক সাংবাদিকতা চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ।


লক্ষ্য ও উদ্দেশ্য

Rangpur.news সর্বশেষ সংবাদ দ্রুততম সময়ে পাঠকের কাছে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।

আমরা সবসময় চেষ্টা করি—

  • সঠিক ও যাচাইকৃত তথ্য প্রকাশ করতে

  • নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ অবস্থান বজায় রাখতে

  • সংবিধানের মৌলিক নীতিমালা অনুসরণ করতে

  • জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে জনমত গড়ে তুলতে

Rangpur.news সবসময় জনগণের কণ্ঠস্বর হতে চায় এবং নাগরিক অধিকার, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়।


নৈতিকতা নীতি (Ethics Policy)

Rangpur.news সর্বোচ্চ পেশাগত নৈতিক মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের মূল মূল্যবোধ:

  • সততা

  • নিরপেক্ষতা

  • সঠিকতা

  • স্বচ্ছতা

কোনো রাজনৈতিক দল বা স্বার্থগোষ্ঠীর প্রভাবমুক্ত থেকে আমরা সংবাদ পরিবেশন করি। জাতীয় স্বার্থ, মানবাধিকার, আইনের শাসন ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে Rangpur.news কখনো আপস করে না।


ফ্যাক্ট-চেকিং নীতি (Fact-Checking Policy)

সংবাদ প্রকাশের আগে আমরা তথ্য একাধিকবার যাচাই করি।

  • সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রশাসনের বক্তব্য নেওয়া হয়

  • প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র যাচাই করা হয়

  • বিভ্রান্তিকর বা ভুয়া তথ্য এড়িয়ে চলা হয়

যাচাই-বাছাই ছাড়া কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয় না।


সংশোধনী নীতি (Corrections Policy)

যদিও আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি, তবুও কোনো অনিচ্ছাকৃত ভুল হলে Rangpur.news তা দ্রুত সংশোধন করে।

  • ভুল শনাক্ত হলে তা স্পষ্টভাবে সংশোধন করা হয়

  • প্রয়োজনে সংশোধনী নোট যুক্ত করা হয়

  • পাঠকদের বিভ্রান্তি দূর করতে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়


সাংগঠনিক কাঠামো (Organogram)

সম্পাদক Rangpur.news–এর সকল বিভাগ তত্ত্বাবধান করেন।

বিভিন্ন বিভাগ যেমন—

  • সংবাদ

  • রিপোর্টিং

  • ডিজিটাল ও ওয়েব

  • খেলাধুলা

  • বিনোদন

  • আন্তর্জাতিক

  • ফিচার

প্রত্যেক বিভাগের দায়িত্বে থাকেন নির্ধারিত আমাদের পরিশ্রমী প্রতিনিধি।

প্রশাসন ও হিসাব বিভাগ সার্বিক ব্যবস্থাপনা, আর্থিক কার্যক্রম ও মানবসম্পদ ব্যবস্থাপনা তদারকি করে।


মালিকানা ও অর্থায়ন (Ownership & Funding Info)

Rangpur.news একটি স্বতন্ত্র সংবাদমাধ্যম, রেবনাল এর একটি প্রতিষ্ঠান যা সম্পাদক ও প্রকাশক সাইদুর রহমান তত্ত্বাবধানে পরিচালিত হয়।

এই প্রতিষ্ঠানটি স্বাধীনভাবে পরিচালিত এবং সংবাদ পরিবেশনে কোনো বহিরাগত প্রভাব গ্রহণ করে না। আমাদের লক্ষ্য হচ্ছে— রংপুরসহ সারাদেশে একটি বিশ্বস্ত ও নিরপেক্ষ সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া।