আজঃ সোমবার, ০৯ মার্চ, ২০২৬ -এ ২৫ ফাল্গুন ১৪৩২ - ২০ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নারী দিবসে নারী প্রশিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন, উপপরিচালকের প্রত্যাহার দাবি • ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে কুইজ, র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত • বিজিবি ও সাংবাদিকদের লাঞ্ছনা : পাথর খেকোদের অভয়ারণ্যে পরিণত হয়েছে তিস্তার চরাঞ্চল • তারাগঞ্জে মেধাবী বন্ধুর সুস্থতায় বন্ধুদের নিরলস প্রচেষ্টা • লালমনিরহাট জেলা প্রশাসকের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত • নারী দিবসে নারী প্রশিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন, উপপরিচালকের প্রত্যাহার দাবি • ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে কুইজ, র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত • বিজিবি ও সাংবাদিকদের লাঞ্ছনা : পাথর খেকোদের অভয়ারণ্যে পরিণত হয়েছে তিস্তার চরাঞ্চল • তারাগঞ্জে মেধাবী বন্ধুর সুস্থতায় বন্ধুদের নিরলস প্রচেষ্টা • লালমনিরহাট জেলা প্রশাসকের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তারাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল হক দুখু

এনামুল হক দুখু , তারাগঞ্জ , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 7 মার্চ, 2026

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিরাবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে সাড়ে ৭ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে হঠাৎ করে বিরাবাড়ি বাজারে আগুনের সূত্রপাত হয়। রাতের নিস্তব্ধতায় মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একের পর এক দোকান ভস্মীভূত হয়ে যায়।

আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত বাজারে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান।

তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয়দের পক্ষে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে লালচানের কনফেকশনারি দোকান, মঞ্জু মিয়ার গালামালের দোকান, শাহজাহানের দোকান ও বাবুলের দোকান।

অগ্নিকাণ্ডে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন লাগার ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে দোকান থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি তারা।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার হিরো ইসলাম বলেন, আগুন লাগার খবর আমাদেরকে জানায় রাতে। আমরা রইনা দিলে পরে আবার আমাদেরকে আগুন নিভে গেছে বলে মুঠোফোনে জানায়। পরে আমরা মাঝপথ থেকে ফিরে যাই।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image