তারাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন
রংপুরের তারাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের (৮৫) দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টায় উপজেলার আলমপুর ইউনিয়নে নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ এই সাংবাদিককে শেষ বিদায় জানাতে তারাগঞ্জসহ রংপুরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থেকে তিনি তারাগঞ্জের গণমাধ্যম জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তারাগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন 'রিপোর্টার্স ক্লাব' তারাগঞ্জ রংপুরের সকল সদস্যরা।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন