তারাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের ইন্তেকাল
রংপুরের তারাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আলহাজ্ব আবুল কালাম আজাদ আর নেই।
শুক্রবার (৬ মার্চ) দুপুর ১২টায় উপজেলার আলমপুর ইউনিয়নে নিজ গ্রামের বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ এই সাংবাদিক দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি দৈনিক বাংলা, দিনকালসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। এছাড়াও তিনি সাপ্তাহিক ‘চিকলী' নামে একটি পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করতেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে তারাগঞ্জ রিপোর্টার্স ক্লাব এবং উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন