আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

রংপুরে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসার পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল

মাসফিকুল , রংপুর সদর , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 26 এপ্রিল, 2026

রংপুরে মাদরাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই মাদরাসায় কর্মরত আব্দুল মান্নান (৫৭) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ এর সিনির সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেফতার আব্দুল মান্নান খটখটিয়া মধ্যপাড়ার মৃত খান মাহমুদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ভুক্তভোগী শিশু শিক্ষার্থী রংপুর নগরীর একটি ফোরকানিয়া মাদরাসার ২য় শ্রেণির শিক্ষার্থী। গত ১৮ এপ্রিল পরিচ্ছন্নতাকর্মী আব্দুল মান্নান সকাল আটটার দিকে ক্লাস রুমে একা পেয়ে জোরপূর্বক ওই শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে অভিভাবকদের ধর্ষণের বিষয়টি জানায়। এরপর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পরশুরাম থানার একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এদিকে ধর্ষণের ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আব্দুল মান্নান চতুরতার সঙ্গে আত্মগোপনে যান। থানায় মামলা হলে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। সেই তৎপরতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর একটি আভিযানিক টিম রংপুর জেলার তারাগঞ্জ থানার চৌপথী বাজার এলাকা থেকে অভিযুক্ত আব্দুল মান্নানকে গ্রেফতার করে।

র‌্যাব ১৩ এর সিনির সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image