আজঃ বুধবার, ২৪ জুন, ২০২৬ -এ ১০ আষাঢ় ১৪৩৩ - ৮ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ • পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ

দিনাজপুরে র‌্যাবের অভিযানে ১৬৫ বোতল মাদক জব্দ, গ্রেফতার ৩

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল

মাসফিকুল , রংপুর সদর , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 3 মে, 2026

দিনাজপুরে অভিযান চালিয়ে ১৬৫ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদকদ্রব্য জব্দসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

রবিবার (৩ মে ২০২৬) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্র ধারণ করে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সকাল ৭টা ৫০ মিনিটে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মৃত আনোয়ার হোসেনের বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় ১৪৩ বোতল এস্কাফ ও ২২ বোতল ফেয়ারডিলসহ মোট ১৬৫ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদক জব্দ করা হয়।

এ সময় তিন মাদক ব্যবসায়ী—মোছাঃ রোকেয়া বেগম (৪১), স্বামী—মৃত আনোয়ার হোসেন; মোঃ রায়হান হোসেন রিয়াদ (১৯), পিতা—মৃত আনোয়ার হোসেন; এবং মোঃ দেলোয়ার হোসেন (৪৭), পিতা—মৃত জামাল উদ্দিন; সর্বসাং—ফকিরপাড়া, ৬ নম্বর ওয়ার্ড, দিনাজপুর পৌরসভা, থানা—কোতয়ালী, জেলা—দিনাজপুর—কে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৪(গ)/৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image