হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি (হীরক জয়ন্তী) উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানের অনলাইন ও অফলাইন নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ‘দিপই ৬০ বছর উদযাপন কমিটি, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমীন এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এক্স-স্টুডেন্ট ফোরামের সভাপতি প্রকৌশলী মো. নূরুল হুদা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও দিপই ৬০ বছর উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মণ্ডল।
স্বাগত বক্তব্য দেন দিপই ৬০ বছরপূর্তি উদযাপন কমিটির সদস্যসচিব ও দিনাজপুর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মো. মুসলেম উদ্দিন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার সভাপতি ও দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান সোহেল, আইডিইবি জেলা শাখার সাধারণ সম্পাদক মনজুর মুর্শেদ সুমন, আইইবির সমাজকল্যাণ সম্পাদক মো. গোলাম রব্বানী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬০ বছর পূর্তি অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজু। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের হীরক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করবে। তাঁরা সকল প্রাক্তন শিক্ষার্থীকে যথাসময়ে নিবন্ধন সম্পন্ন করে অনুষ্ঠানটি সফল ও সার্থক করার আহ্বান জানান।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন