আজঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬ -এ ২৯ বৈশাখ ১৪৩৩ - ২৫ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ • ৩০ বছরের কর্মস্থলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ • নীলফামারীতে সামাজিক বৈষম্য দূর করে প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার আহ্বান • জুলাইয়ের পরও গুরুত্বপূর্ণ পদে বহাল আওয়ামীপন্থী কর্মকর্তা • পীরগাছায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজন পলাতক • বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ • ৩০ বছরের কর্মস্থলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ • নীলফামারীতে সামাজিক বৈষম্য দূর করে প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার আহ্বান • জুলাইয়ের পরও গুরুত্বপূর্ণ পদে বহাল আওয়ামীপন্থী কর্মকর্তা • পীরগাছায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজন পলাতক

লালমনিরহাটে গৃহবধূকে গণধর্ষণ, রংপুর থেকে গ্রেফতার ১

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল

মাসফিকুল , রংপুর সদর , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 11 মে, 2026

লালমনিরহাটের হাতীবান্ধায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে রংপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

রবিবার (১০ মে) রাতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন দর্শনা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেফতার আসামির নাম মোঃ রকিবুল ইসলাম (৩২)। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া এলাকার জামাল উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, ভিকটিমের বাড়ি থেকে আসামিদের বাড়ির দূরত্ব প্রায় এক কিলোমিটার এবং মামলার প্রধান আসামি বেলালের সঙ্গে ভিকটিমের পূর্ব পরিচয় ছিল। টাকার প্রয়োজন হওয়ায় ভিকটিম বেলালের কাছে ৫ হাজার টাকা ধার চান। পরে বেলাল তাকে গত ১৯ এপ্রিল সন্ধ্যায় টাকা নেওয়ার জন্য তার বাড়িতে যেতে বলে।

সেদিন সন্ধ্যা ৭টার দিকে ভিকটিম বেলালের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে হাতীবান্ধা উপজেলার পারুলিয়া গ্রামের একটি ভুট্টাক্ষেতের কাছে আসামিদের সঙ্গে তার দেখা হয়। এসময় টাকা চাইলে আসামিরা তাকে জোর করে ভুট্টাক্ষেতের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ভিকটিম চিৎকার শুরু করলে তারা মুখ চেপে ধরে ভুট্টাক্ষেতের ভেতরে নিয়ে যায়।

পরে প্রধান আসামি বেলাল ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর গ্রেফতার রকিবুল ইসলাম এবং অপর আসামি ছাইয়াকুল পালাক্রমে তাকে গণধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসা শেষে গত ২২ এপ্রিল ভিকটিম নিজেই বাদী হয়ে হাতীবান্ধা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৩) ধারায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image