আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , 59 , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 7 আগস্ট, 2026

কয়েক দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও দিনাজপুরের হিলিতে এখন তা নেমে এসেছে ১২০ টাকায়। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। এতে দ্রুত কমতে শুরু করেছে দাম। বৃহস্পতিবার হিলি স্থলবন্দর থেকে পাইকারিতে প্রতি কেজি ভারতীয় কাঁচা মরিচ ১০০ টাকা দরে বিক্রি হয়েছে।

শুক্রবার হিলি বাজারের একাধিক খুচরা দোকানে খোঁজ নিয়ে দেখা গেছে, আমদানি করা ভারতীয় কাঁচা মরিচ প্রতি কেজি ১৪০ টাকা এবং দেশীয় কাঁচা মরিচ ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও অস্বাভাবিক দামে মরিচ কিনতে হয়েছে ক্রেতাদের। দাম কমায় এখন তাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট, সোমবার থেকে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। গত বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবসের ছুটি থাকায় ওই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ফলে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনে হিলি বন্দর দিয়ে ২৪টি ভারতীয় ট্রাকে মোট ১৬৭ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

আমদানি শুরুর পর থেকেই বাজারে কাঁচা মরিচের সরবরাহ বাড়তে থাকে। এর প্রভাব পড়ে দামে। ব্যবসায়ীরা জানান, সরবরাহ কম থাকায় কিছুদিন আগে কাঁচা মরিচের দাম দ্রুত বেড়ে যায়। একপর্যায়ে প্রতি কেজি ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এখন ভারতীয় মরিচ আসায় বাজারে সরবরাহ বেড়েছে। ফলে পাইকারি ও খুচরা—দুই পর্যায়েই দাম কমেছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন জানান, ৭৪ জন আমদানিকারক মোট ৩৬ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন। এসব অনুমতিপত্রের আওতায় আমদানি অব্যাহত থাকলে বাজারে কাঁচা মরিচের সরবরাহ আরও বেড়ে যাবে।

ব্যবসায়ীদের মতে, ভারতীয় কাঁচা মরিচের আমদানি স্বাভাবিক থাকলে বাজারে সরবরাহ সংকট থাকবে না। এতে আগামী দিনগুলোতে কাঁচা মরিচের দাম আরও কমতে পারে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image