আজঃ বুধবার, ২৪ জুন, ২০২৬ -এ ১০ আষাঢ় ১৪৩৩ - ৮ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ • পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ

রংপুরে জমিজমার বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, ৩ আসামি গ্রেফতার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল

মাসফিকুল , রংপুর সদর , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 2 মে, 2026

রংপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার তিন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

র‌্যাব জানায়, গত ১ মে রাত ৯টা ৪০ মিনিটে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন একটি এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইব্রাহিম খলিল (৪৩) ও মোছাঃ সুলতানা বেগম (৩৩)-কে গ্রেফতার করা হয়। পরে একই রাতে গংগাচড়া উপজেলার পূর্ব মহিপুর এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মোঃ মজিবর রহমানকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে পীরগাছা উপজেলার রাজবল্লভ এলাকায় ভিকটিম আহম্মেদ আলী (৭৫) নিজ জমি দেখতে গেলে আসামিরা দলবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়। এ সময় লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরদিন ভিকটিমের ছেলে বাদী হয়ে পীরগাছা থানায় একাধিক ধারায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় এবং অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image