আজঃ বুধবার, ২৪ জুন, ২০২৬ -এ ১০ আষাঢ় ১৪৩৩ - ৮ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ • পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৬১১ বোতল মাদক জব্দ, গ্রেফতার ৩

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল

মাসফিকুল , রংপুর সদর , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 28 এপ্রিল, 2026

লালমনিরহাটে অভিযান চালিয়ে ৬১১ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদক জব্দসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্র ধারণ করে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল মঙ্গলবার সকাল ৬টার দিকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানে মোঃ সাইফুল ইসলাম সুজনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬৫ বোতল এস্কাফ, ১৯৬ বোতল এস্কাফ ডিএক্স এবং ৫০ বোতল ফেয়ারডিলসহ মোট ৬১১ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদক জব্দ করা হয়।

এ সময় তিন মাদক ব্যবসায়ী—মোঃ সাইফুল ইসলাম সুজন (২০), পিতা—ইয়াকুব আলী; মোঃ মতিউল ইসলাম (৩০), পিতা—মৃত ফজলুল হক, উভয় সাং—চন্দ্রপুর, এবং মোঃ স্বপন মিয়া (৩৮), পিতা—মফিজুল খান, সাং—উত্তর দলগ্রাম, থানা—কালীগঞ্জ, জেলা—লালমনিরহাট—কে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image