সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত।
আজ শনিবার ১৫ই আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা কার্যালয়ে দোয়া,মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহম্মেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া নিপুণ,পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান লিপু,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ গাফফার মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহমান সহ ছাত্রদল,ওলামাদল,কৃষকদলের নেতৃবৃন্দ।
সভাপতি বাবুল আহম্মেদ সূচনা বক্তব্যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন এবং দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অকৃত্রিম ভালবাসা ছিলো তা তিনি জীবনের শেষ মহুর্তে এসেও অন্যায়ের সাথে আপোষ না করে বুঝিয়ে দিয়েছেন। গনতন্ত্রের মা,আপোষহীন নেত্রী, তিন তিনবারের সফল সাবেক এই প্রধানমন্ত্রীর জন্মদিনে তিনি মহান আল্লাহর কাছে একটাই প্রার্থনা করেন মহান আল্লাহতায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক তার বক্তব্যে সকলে মনে করিয়ে দেন এটি তার ৮২ তম জন্মদিন হলেও ২৪ পরবর্তী ৩য় এবং মৃত্যু পরবর্তী প্রথম বারের মতো তাঁকে ছাড়া জন্মদিন পালিত হচ্ছে। আবেগ আপ্লূত হয়ে তিনি আরো বলেন বিগত ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে তাঁকে বছরের পর বছর জেলে রেখেছিলেন,বিদেশে চিকিৎসা করাতে অনুমতি দেননি, চিকিৎসার অভাবে অসুস্থ অবস্থায় তাকে জেল খানায় থাকতে হয়েছে।শত জেল জুলুমের পরেও তিনি কোন অন্যায়ের সাথে আপোষ করেননি।তাইতো তিনি হয়ে উঠেছিলেন আপোষহীন নেত্রী।
আলোচনা শেষে মিলাদ ও দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হয়।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন