আজঃ বুধবার, ১২ আগস্ট, ২০২৬ -এ ২৮ শ্রাবণ ১৪৩৩ - ২৭ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি • আদালতের নির্দেশে গাইবান্ধায় গুঁড়িয়ে দেওয়া হলো ২ ইটভাটা • সুন্দরগঞ্জে দুই লাখ টাকার ফসল কেটে টুকরো টুকরো করল ইঁদুর ও উইপোকা • পঞ্চগড় পাইওনিয়ারসের আয়োজনে PMUN–২০২৬-এর কর্মশালা ও সিলেকশন রাউন্ড • ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের • কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি • আদালতের নির্দেশে গাইবান্ধায় গুঁড়িয়ে দেওয়া হলো ২ ইটভাটা • সুন্দরগঞ্জে দুই লাখ টাকার ফসল কেটে টুকরো টুকরো করল ইঁদুর ও উইপোকা • পঞ্চগড় পাইওনিয়ারসের আয়োজনে PMUN–২০২৬-এর কর্মশালা ও সিলেকশন রাউন্ড • ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

আদালতের নির্দেশে গাইবান্ধায় গুঁড়িয়ে দেওয়া হলো ২ ইটভাটা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 12 আগস্ট, 2026

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে গাইবান্ধা জেলা প্রশাসন। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। প্রথম দিনেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে ২টি অবৈধ ইটভাটা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে জেলার বাকি অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার সাঁকোয়া এলাকা থেকে এ অভিযান শুরু হয়। জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানটি চলে সন্ধ্যা পর্যন্ত। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাইবান্ধার সাত উপজেলায় বর্তমানে মোট ১২৫টি ইটভাটা চালু রয়েছে। এর মধ্যে বৈধভাবে অনুমোদিত ইটভাটার সংখ্যা মাত্র ১৬টি, অন্যদিকে অবৈধভাবে পরিচালিত ইটভাটার সংখ্যা ১০৯টি। দীর্ঘদিন ধরে এসব অবৈধ ইটভাটার কার্যক্রম নিয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাবের অভিযোগ উঠছিল বিভিন্ন মহল থেকে।

জেলা প্রশাসন জানিয়েছে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলার অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে। এই অভিযানের আওতায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার কার্যক্রম বন্ধ করার পাশাপাশি সংশ্লিষ্ট স্থাপনাও অপসারণ করা হবে।

এ অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান শুরু হয়েছে এবং এই কার্যক্রম পর্যায়ক্রমে চলমান থাকবে।’

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image