মূল কনটেন্টে যান
আজঃ বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬ -এ ১৬ আশ্বিন ১৪৩৩ - ১৮ রবিউস সানি ১৪৪৮

চিরিরবন্দরে বজ্রপাত রোধ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি নিরসন এবং রাস্তার সৌন্দর্য বর্ধনে তাল বীজ রোপন।

চিরিরবন্দরে বজ্রপাত রোধ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি নিরসন এবং রাস্তার সৌন্দর্য বর্ধনে তাল বীজ রোপন।

এনামুল মবিন সবুজ , চিরিরবন্দর , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪০ সকাল আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪১ রাত

সংক্ষেপে

তালগাছ দীর্ঘমেয়াদি পরিবেশবান্ধব বৃক্ষ হিসেবে বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের সৌন্দর্যবর্ধনে ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যেই সড়কের দুই পাশে ব্যাপক পরিসরে তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

  • উপজেলা: চিরিরবন্দর
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

বজ্রপাতের ঝুঁকি কমানো,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের সৌন্দর্য বাড়াতে দিনাজপুরের চিরিরবন্দরে শুরু হয়েছে ব্যতিক্রমী তালবীজ রোপণ কর্মসূচি। উপজেলার ফুলপুর কুতুবডাঙ্গা বাজার থেকে আমবাড়ী বাজার পর্যন্ত সড়কজুড়ে রোপণ করা হচ্ছে প্রায় ৪ হাজার তালবীজ।

 

বিজ্ঞাপন

বিকেলে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

 

উদ্বোধনকালে জেলা প্রশাসক নিজ হাতে তালবীজ রোপণ করেন। এ সময় তিনি পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং রোপণ করা গাছগুলো নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্ব দেন।

 

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ফাতেহা তুজ জোহরা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহনাজ আফরোজ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুরুল ইসলাম, মনজিলা হাসনাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা।

 

আয়োজকরা জানান, তালগাছ দীর্ঘমেয়াদি পরিবেশবান্ধব বৃক্ষ হিসেবে বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের সৌন্দর্যবর্ধনে ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যেই সড়কের দুই পাশে ব্যাপক পরিসরে তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

প্রাথমিক শিক্ষা পরিবার, আমতলী ক্লাস্টার, চিরিরবন্দর, দিনাজপুরের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।