মূল কনটেন্টে যান
আজঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ -এ ১২ আশ্বিন ১৪৩৩ - ১৪ রবিউস সানি ১৪৪৮

হিলিতে নানা আয়োজনে 'গ্রীণ এন্ড ক্লিন দিনাজপুর' কর্মসূচি পালন

হিলিতে নানা আয়োজনে 'গ্রীণ এন্ড ক্লিন দিনাজপুর' কর্মসূচি পালন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , 59 , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৪ দুপুর আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ রাত

সংক্ষেপে

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। তাই আমাদের প্রত্যাকের নিজ নিজ অবস্থান থেকে আমাদের চারপাশের পরিবেশ সুন্দর ও পরিস্কার রাখা। আমরা কোন কিছু খেয়ে উচ্ছিষ্ট খাবার নিদিষ্ট স্থানে ফেলা।

  • উপজেলা: হাকিমপুর
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে 'গ্রীণ এন্ড ক্লিন দিনাজপুর' আলোচনা সভা, বৃক্ষরোপণ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের মধ্যে দিয়ে এই কর্মসূচি পালন করা হয়েছে। 

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে হাকিমপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে এবং ওয়াল্ড ভিশনের বাস্তবায়নে এই কর্মসূচি পালন করা হয়। 

বিজ্ঞাপন

কর্মসূচির অংশ হিসেবে প্রথমে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস সভাপতি জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্কাউটস লিডার ফারুক হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান তাজ। 

বক্তব্য রাখেন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, কাব লিডার মাহিদুল ইসলাম প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। তাই আমাদের প্রত্যাকের নিজ নিজ অবস্থান থেকে আমাদের চারপাশের পরিবেশ সুন্দর ও পরিস্কার রাখা। আমরা কোন কিছু খেয়ে উচ্ছিষ্ট খাবার নিদিষ্ট স্থানে ফেলা। 

আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা বলেন,  প্রধানমন্ত্রী মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে ৬ মাসব্যাপী এই কর্মসূচির প্রতি শনিবার আমরা বাংলাদেশ স্কাউটস সদস্যদের সাথে নিয়ে হাকিমপুর উপজেলা শহরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাব। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহের নিদিষ্ট একটি দিনে নিজ শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই পরিস্কার পরিচ্ছন্নতা করতে হবে। 

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারের পাশে বৃক্ষরোপণ করা হয়। এরপর উপজেলা পরিষদ থেকে শহরের প্রধান সড়ক শান্তির মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে পলিথিন,বিভিন্ন খাবারের খালি প্যাকেট তুলে ডাষ্টবিনে ফেলা হয়। রাস্তার পাশে দোকানিদের ডেকে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, আপনার দোকানের সামনে পরিস্কার রাখার দ্বায়িত্ব আপনার। তাই আগামী দিনে দোকানের সামনে আবর্জনা দেখা গেলে ওই দোকানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।