চিরিরবন্দরে জুয়া খেলায় এক ব্যাক্তির ১৫ দিনের কারাদণ্ড।
সংক্ষেপে
চিরিরবন্দরে জুয়া খেলার অভিযোগে অভিযানে এক ব্যক্তি আটক; ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন।
- উপজেলা: চিরিরবন্দর
- জেলা: দিনাজপুর
- বিভাগ: রংপুর
দিনাজপুরের চিরিরবন্দরে জুয়া বিরোধী বিশেষ অভিযানে জুয়া খেলার অপরাধে নরেশ (৫০) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে চিরিরবন্দর থানাধীন ৮নং সাইতাড়া ইউনিয়নের খোচনা চকরামপুর গ্রামের সুইচগেট সংলগ্ন শ্মশানের দক্ষিণ-পূর্ব পাশে বটগাছের নিচে এ অভিযান পরিচালনা করা হয়।
চিরিরবন্দর থানা পুলিশের একটি অভিযানিক দল এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে নরেশকে টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে নরেশকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আটক নরেশ (৫০) চিরিরবন্দর উপজেলার খোচনা মাঝাপাড়া গ্রামের মৃত গেন্দুরাম রায়ের ছেলে।
অভিযানকালে জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস জব্দ করা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।
মন্তব্য লিখুন