চিরিরবন্দরে টাপেন্টাডলসহ আটক-৩,মোবাইল কোর্টে কারাদণ্ড।
সংক্ষেপে
আটকরা হলেন—নানিয়াটিকর গুপ্তিপাড়া গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মো. মাহবুব ইসলাম (৪০), একই এলাকার মো. সোলায়মান আলীর ছেলে মান্না ইসলাম (২৬) এবং দিনাজপুর কোতোয়ালি থানার উত্তর দেবীপুর এলাকার মো. কাওছার আলীর ছেলে মোঃ জীবন হোসেন (২৪)।
- উপজেলা: চিরিরবন্দর
- জেলা: দিনাজপুর
- বিভাগ: রংপুর
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট, কাগজের তৈরি পাইপ ও গ্যাসলাইটসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গুপ্তিপাড়া গ্রামের জনৈক আজিমুদ্দিনের বাঁশঝাড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টাপেন্টাডল ট্যাবলেট দখলে রাখা ও সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন—নানিয়াটিকর গুপ্তিপাড়া গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মো. মাহবুব ইসলাম (৪০), একই এলাকার মো. সোলায়মান আলীর ছেলে মান্না ইসলাম (২৬) এবং দিনাজপুর কোতোয়ালি থানার উত্তর দেবীপুর এলাকার মো. কাওছার আলীর ছেলে মোঃ জীবন হোসেন (২৪)।
পুলিশ বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে মোঃ মাহবুব ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং মান্না ইসলাম ও মোঃ জীবন হোসেনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে ৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ৩ পিস কাগজের তৈরি পাইপ ও ৫টি গ্যাসলাইট উদ্ধার করা হয়েছে।
অভিযানের সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।
মন্তব্য লিখুন