চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড।
সংক্ষেপে
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক; ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে এক বছর কারাদণ্ড ও জরিমানা দেওয়া হয়েছে।
- উপজেলা: চিরিরবন্দর
- জেলা: দিনাজপুর
- বিভাগ: রংপুর
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নানিয়াটিকর বাজারের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মোঃ আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা দখলে রাখা ও সেবনরত অবস্থায় দুলাল চন্দ্র রায় ও জিতু কুমার রায় কে আটক করে। তাদের কাছ থেকে ৫০ গ্রাম করে মোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে পুলিশ বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটক দুইজনকে প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও ২ হাজার ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত দুলাল চন্দ্র রায়(৪০) নানিয়াটিকর এলাকার রমণীকান্ত রায়ের ছেলে এবং জিতু কুমার রায়(৩৮) নানিয়াটিকর কোণপাড়া এলাকার মৃত হরেন্দ্রনাথ রায়ের ছেলে।
অভিযানের সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।

মন্তব্য লিখুন