আজঃ বুধবার, ০৫ আগস্ট, ২০২৬ -এ ২১ শ্রাবণ ১৪৩৩ - ২০ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• ছাত্রদলের অবস্থান কর্মসূচি ঘিরে থমথমে বেরোবি, জোরদার নিরাপত্তা • চিকিৎসার অর্থের অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে মাদ্রাসাছাত্রী উম্মে হানী • শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি, বেরোবিতে ১৪৪ ধারা চেয়ে থানায় চিঠি • ঘোড়াঘাটে ভুতুড়ে বিদ্যুৎ বিল, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন • ভূল্লী উপজেলার প্রথম স্থায়ী ইউএনও হিসেবে যোগ দিলেন সাদ্দাম হোসেন • ছাত্রদলের অবস্থান কর্মসূচি ঘিরে থমথমে বেরোবি, জোরদার নিরাপত্তা • চিকিৎসার অর্থের অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে মাদ্রাসাছাত্রী উম্মে হানী • শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি, বেরোবিতে ১৪৪ ধারা চেয়ে থানায় চিঠি • ঘোড়াঘাটে ভুতুড়ে বিদ্যুৎ বিল, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন • ভূল্লী উপজেলার প্রথম স্থায়ী ইউএনও হিসেবে যোগ দিলেন সাদ্দাম হোসেন

শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি, বেরোবিতে ১৪৪ ধারা চেয়ে থানায় চিঠি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল হাসান

মাসফিকুল হাসান , বেরোবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 4 আগস্ট, 2026

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিতে একটি ব্যানারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় রংপুর মহানগর ছাত্রদল ও ছাত্রশিবির আবু সাঈদ চত্বরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারির আবেদন জানিয়েছে বেরোবি প্রশাসন।

মঙ্গলবার বিকেল ৪টায় রংপুর মহানগর ছাত্রদল শহীদ আবু সাঈদ চত্বরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। অন্যদিকে বিকেল সাড়ে ৫টায় রংপুর মহানগর ছাত্রশিবির লালবাগ থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল নিয়ে একই আবু সাঈদ চত্বর (বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট) এলাকায় সমবেত হওয়ার কর্মসূচি দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত ৩ আগস্ট বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে ৫ জন শিক্ষার্থী গুরুতর আহতসহ আরও ২০ জন শিক্ষার্থী আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আজ ৪ আগস্ট ২০২৬ তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একই স্থানে বিক্ষোভ মিছিল ও সভা-সমাবেশের ডাক দেওয়ায় ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। তাই উক্ত সময়ে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে ১৪৪ ধারা জারিসহ সার্বিক সহযোগিতা প্রয়োজন।

অন্য একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে বহিরাগত দর্শনার্থীসহ সকল প্রকার যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

১৪৪ ধারা জারির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, “ছাত্রদল ও ছাত্রশিবির একই জায়গায় সমাবেশের ডাক দেওয়ায় আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত ও স্থিতিশীল রাখতে ১৪৪ ধারা জারির ব্যবস্থা নিয়েছি।”

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই রাশেদ বলেন, “১৪৪ ধারা জারির জন্য আবেদন জানানো হয়েছে। সেটি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত হবে ১৪৪ ধারা জারি করা হবে কি না।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image