আজঃ মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬ -এ ২০ শ্রাবণ ১৪৩৩ - ১৯ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• ভূল্লী উপজেলার প্রথম স্থায়ী ইউএনও হিসেবে যোগ দিলেন সাদ্দাম হোসেন • মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত পীরগাছা গড়তে পুলিশের বিশেষ অভিযান • বেরোবিতে ‘সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা • জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নীলফামারী শিল্পকলা একাডেমীর ‘গানে গানে জুলাই’ • হাকিমপুরে চাহিদার অর্ধেকও নয় বিদ্যুৎ সরবরাহ • ভূল্লী উপজেলার প্রথম স্থায়ী ইউএনও হিসেবে যোগ দিলেন সাদ্দাম হোসেন • মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত পীরগাছা গড়তে পুলিশের বিশেষ অভিযান • বেরোবিতে ‘সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা • জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নীলফামারী শিল্পকলা একাডেমীর ‘গানে গানে জুলাই’ • হাকিমপুরে চাহিদার অর্ধেকও নয় বিদ্যুৎ সরবরাহ

ভূল্লী উপজেলার প্রথম স্থায়ী ইউএনও হিসেবে যোগ দিলেন সাদ্দাম হোসেন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রেজাউল ইসলাম মাসুদ

রেজাউল ইসলাম মাসুদ , ঠাকুরগাঁও সদর , ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আপডেটঃ 3 আগস্ট, 2026

ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সাদ্দাম হোসেন। সোমবার (৩ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

উল্লেখ্য, ভূল্লী উপজেলা ঘোষণার পর থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম। নতুন ইউএনওর যোগদানের মধ্য দিয়ে উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে ভূল্লী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং ভূল্লী প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও মো. সাদ্দাম হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে নবগঠিত ভূল্লী উপজেলায় সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনসেবার মান আরও উন্নত হবে।

নবাগত ইউএনও মো. সাদ্দাম হোসেন বলেন, “সরকারি নীতিমালা অনুসরণ করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করব। এ লক্ষ্য বাস্তবায়নে উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।”

নবগঠিত ভূল্লী উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সফলতা কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সর্বস্তরের জনগণ।

এর আগে মো. সাদ্দাম হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image