আজঃ বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬ -এ ২২ শ্রাবণ ১৪৩৩ - ২১ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে নারীসহ ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড • কাহারোলে ৮৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ • গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ • দিনাজপুরে খাল পরিষ্কার ও ড্রেজিংয়ে জনকল্যাণমূলক উদ্যোগ নিল বিজিবি • পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে নারীসহ ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড • কাহারোলে ৮৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ • গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ • দিনাজপুরে খাল পরিষ্কার ও ড্রেজিংয়ে জনকল্যাণমূলক উদ্যোগ নিল বিজিবি

দিনাজপুরে খাল পরিষ্কার ও ড্রেজিংয়ে জনকল্যাণমূলক উদ্যোগ নিল বিজিবি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 5 আগস্ট, 2026

দিনাজপুর শহরের মিশন রোড, ষষ্ঠীতলা ও দক্ষিণ বালিয়াডাঙ্গা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ দূর করতে বিজিবি দিনাজপুর সেক্টর ও দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর উদ্যোগে গিরিজা খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পুনঃখনন কার্যক্রম চলমান রয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৬) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে গিরিজা খালটি এলাকার গৃহস্থালী বর্জ্য, পরিত্যক্ত আবর্জনা, ময়লা ও নোংরা পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের অভাবে খালটিতে বিপুল পরিমাণ বর্জ্য, পলি, কচুরিপানা ও আগাছা জমে পানি প্রবাহ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে খালের বিস্তীর্ণ অংশ জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে এবং জমে থাকা পচনশীল বর্জ্য থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে ওঠে।

এ অবস্থায় খাল-সংলগ্ন এলাকায় সপরিবারে বসবাসরত বিজিবি সদস্য, তাঁদের পরিবারবর্গ, স্থানীয় বেসামরিক ব্যক্তি ও সাধারণ জনগণ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন। পানি জমে থাকায় মশা, মাছি, সাপসহ বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং ডেঙ্গু, ম্যালেরিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকিও বেড়েছে।

বিশেষভাবে উল্লেখ করা হয়, খালটির পাশে শহীদ কর্নেল কুদরত ইলাহী পাবলিক স্কুল ও কুঠিবাড়ী বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

জনস্বাস্থ্য সুরক্ষা, দুর্গন্ধ দূরীকরণ, মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে বিজিবি দিনাজপুর সেক্টরের উদ্যোগে ৪২ বিজিবির তত্ত্বাবধানে এ কার্যক্রম গ্রহণ করা হয়।

জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে ২২ থেকে ২৬ জুলাই ২০২৬ পর্যন্ত বিজিবির নিজস্ব জনবল ও শ্রমিকদের সহায়তায় খালের ময়লা-আবর্জনা, কচুরিপানা ও আগাছা অপসারণ করা হয়েছে। পরবর্তীতে ২৭ জুলাই ২০২৬ থেকে রোডস অ্যান্ড হাইওয়ে, দিনাজপুরের একটি এক্সকাভেটর মেশিনের সহায়তায় খালের ড্রেজিং (পুনঃখনন) ও সংস্কার কার্যক্রম শুরু হয়, যা এখনও চলমান রয়েছে।

দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি বলেন, গিরিজা খাল সম্পূর্ণভাবে পরিষ্কার ও পুনঃখনন শেষ হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে, জলাবদ্ধতা দূর হবে এবং মশা, মাছি, সাপ ও অন্যান্য ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এতে শিক্ষার্থী, বিজিবি সদস্য ও তাঁদের পরিবার এবং স্থানীয় জনগণ স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশগত ভোগান্তি থেকে মুক্তি পাবেন।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image