আজঃ বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬ -এ ২২ শ্রাবণ ১৪৩৩ - ২১ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে নারীসহ ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড • কাহারোলে ৮৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ • গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ • দিনাজপুরে খাল পরিষ্কার ও ড্রেজিংয়ে জনকল্যাণমূলক উদ্যোগ নিল বিজিবি • পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে নারীসহ ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড • কাহারোলে ৮৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ • গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ • দিনাজপুরে খাল পরিষ্কার ও ড্রেজিংয়ে জনকল্যাণমূলক উদ্যোগ নিল বিজিবি

কাহারোলে ৮৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 5 আগস্ট, 2026

দিনাজপুরের কাহারোল উপজেলায় অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৬) ভোর ৪টা ৩০ মিনিটে কাহারোল থানাধীন সুন্দরপুর ইউনিয়নের ১১ মাইল ইটুয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন-এর সার্বিক তত্ত্বাবধানে কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান-এর নেতৃত্বে কাহারোল থানা পুলিশের একটি দল মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে অংশ নেয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. শফিকুল ইসলাম (৫২) ও শ্রী রঞ্জন চন্দ্র রায় (২৮)-কে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৮৮ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চিরিরবন্দর থানার রানীপুর (নিয়ামত শাহাপাড়া) এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. শফিকুল ইসলাম (৫২) এবং কাহারোল থানার গড়ুনপুরের মন্মথ চন্দ্র রায়ের ছেলে শ্রী রঞ্জন চন্দ্র রায় (২৮)। এ ঘটনায় আরও একজন আসামি মো. সবুজ ইসলাম (২৫) পলাতক রয়েছেন। তাঁর বাড়ি বিরল উপজেলার সেগুনবাড়ী এলাকায়।

কাহারোল থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত পিকআপের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image