আজঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৬ ভাদ্র ১৪৩৩ - ২৭ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত • ভিডিও কলে কান্নার রোল, ওপারে চিরতরে স্তব্ধ পুলিশ সদস্যের প্রাণ • বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি, স্বস্তিতে শিক্ষার্থীরা • দীর্ঘ দুই বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত বেড়েছে • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত • ভিডিও কলে কান্নার রোল, ওপারে চিরতরে স্তব্ধ পুলিশ সদস্যের প্রাণ • বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি, স্বস্তিতে শিক্ষার্থীরা • দীর্ঘ দুই বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত বেড়েছে

দিনাজপুরে কেয়ারার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ক সভা অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 25 জুলাই, 2026

সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর বাস্তবায়নে এবং কেয়ারারস ওয়ার্ল্ড ওয়াইড ও ভিতোল ফাউন্ডেশনের অর্থায়নে দিনাজপুর কেয়ারারস এসোসিয়েশনের সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই ২০২৫) সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়ারারস ওয়ার্ল্ড ওয়াইডের ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর অনিল পার্টেল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিডির প্রকল্প সুপারভাইজার ময়নুল ইসলাম।

দিনাজপুর কেয়ারারস এসোসিয়েশনের সভাপতি তাপসী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার।

এ সময় প্রকল্পের কার্যক্রম, কেয়ারারদের অধিকার, মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কেয়ারারদের দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সমাজে তাদের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রজেক্ট ফিল্ড ম্যানেজার মুকুল কিস্কু এবং দিনাজপুর কেয়ারারস এসোসিয়েশনের সাধারণ পরিষদের ২১ জন সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভা শেষে কেয়ারারদের কল্যাণে সমন্বিত উদ্যোগ জোরদার করা এবং ভবিষ্যতে আরও কার্যকর কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image