আজঃ বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬ -এ ২২ শ্রাবণ ১৪৩৩ - ২১ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে নারীসহ ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড • কাহারোলে ৮৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ • গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ • দিনাজপুরে খাল পরিষ্কার ও ড্রেজিংয়ে জনকল্যাণমূলক উদ্যোগ নিল বিজিবি • পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে নারীসহ ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড • কাহারোলে ৮৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ • গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ • দিনাজপুরে খাল পরিষ্কার ও ড্রেজিংয়ে জনকল্যাণমূলক উদ্যোগ নিল বিজিবি

পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রুকুনুজ্জামান

রুকুনুজ্জামান , পার্বতীপুর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 5 আগস্ট, 2026

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন, গণভোটের গণরায় কার্যকর, গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা আমীরের নেতৃত্বে একটি সুবিশাল গণবিক্ষোভ মিছিল পার্বতীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি ঢাকা মোড় চত্বরে গিয়ে শেষ হলে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য, পার্বতীপুর ও ফুলবাড়ীর মাটি ও মানুষের নেতা এবং সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা আনোয়ার হোসেন। তিনি অবিলম্বে গণভোটের গণরায় কার্যকর, জুলাই সনদ বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণের দাবি জানান।

বক্তব্যে তিনি বলেন, “সরকারকে অতীত থেকে শিক্ষা নিতে হবে। জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো কালক্ষেপণ না করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।” তিনি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সরকারকে সতর্ক করে বলেন, “জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে এর দায় সরকারকেই বহন করতে হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শাখার সূরা সদস্য ও পার্বতীপুর উপজেলা শাখার আমীর মো. ইউসুফ আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ওসমান আলী, দিনাজপুর জেলা সূরার সদস্য ও পার্বতীপুর উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি আবু সায়েম শাহ, বিশেষ অতিথি হিসেবে খন্দকার আশরাফুল ইসলাম এবং যুব বিভাগের পৌর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম মানিকসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে উপজেলা এনসিপির নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ঘোষিত এবারের ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’-এর প্রতিপাদ্য হলো— “জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image