আজঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ -এ ৪ ভাদ্র ১৪৩৩ - ৫ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• হাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন • বেরোবিতে পাঁচ দফা দাবিতে শিবিরের নেতাকর্মীদের স্মারকলিপি • সময় থাকলেও ধান কেনা বন্ধ, কৃষকেরা হতাশ • দিনাজপুরে ২৯ বিজিবি'র উদ্যোগে ১৫ জন যুবক পেল ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ, টুলস ও সনদপত্র • ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি • হাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন • বেরোবিতে পাঁচ দফা দাবিতে শিবিরের নেতাকর্মীদের স্মারকলিপি • সময় থাকলেও ধান কেনা বন্ধ, কৃষকেরা হতাশ • দিনাজপুরে ২৯ বিজিবি'র উদ্যোগে ১৫ জন যুবক পেল ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ, টুলস ও সনদপত্র • ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রেজাউল ইসলাম মাসুদ

রেজাউল ইসলাম মাসুদ , ঠাকুরগাঁও সদর , ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আপডেটঃ 18 আগস্ট, 2026

ঠাকুরগাঁও সদর থানাধীন গড়েয়া ইউনিয়নের খামার ভোপলা এলাকা থেকে মোছাঃ ফারিয়া খাতুন (১৫) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার বাবা মোঃ বাচ্চু মিয়া ঠাকুরগাঁও সদর থানায় জিডি নং-৭৬৫ করেছেন।


জিডি সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজ বাসার সামনে থেকে ফারিয়া খাতুন নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। কয়েকদিন পেরিয়ে গেলেও সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।


নিখোঁজ ফারিয়া খাতুনের পিতার, মোঃ বাচ্চু মিয়া এবং মাতার, মোছাঃ মর্জিনা খাতুন। তার বয়স ১৫ বছর। তিনি শিক্ষার্থী ও অবিবাহিত। গায়ের রং শ্যামলা এবং উচ্চতা ৫ ফুট।


ফারিয়ার বাবা মোঃ বাচ্চু মিয়া বলেন, “মেয়েকে নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি। মেয়েকে ফিরে পেতে আমরা খুবই চিন্তিত। কেউ তার সন্ধান পেলে আমাদের জানালে উপকার হবে।”


ফারিয়ার মা মোছাঃ মর্জিনা খাতুন বলেন, “মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় আমরা খুব দুশ্চিন্তায় আছি। মেয়েটি যেন দ্রুত আমাদের কাছে ফিরে আসে, এটাই আমাদের চাওয়া। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে দয়া করে আমাদের জানাবেন।”
জিডিতে নিখোঁজ কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে ফারিয়া খাতুনকে উদ্ধারের চেষ্টা করছে।
কোনো সহৃদয় ব্যক্তি ফারিয়া খাতুনের সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে ঠাকুরগাঁও সদর থানায় অথবা তার বাবা মোঃ বাচ্চু মিয়ার মোবাইল নম্বর ০১৭০৬৪৪০৬১২-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image