আজঃ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ -এ ৩০ চৈত্র ১৪৩২ - ২৫ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• যুবদল নেতা হত্যার জেরে বাড়ি-দোকানপাটে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪ • বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন • প্রতিকূল আবহাওয়ায় লিচু চাষির সেই আশায় গুঁড়েবালি • সুন্দরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা থেকে ফেরার পথে মোবাইল নাম্বার না দেয়ায় নারী শিক্ষার্থীদের উপর দূর্বৃত্তদের হামলা। • পঞ্চগড়ে শিখন ঘাটতি পূরণের নির্দেশনার কর্মসূচির মাঝেই প্রধান শিক্ষকের আগাম ছুটি • যুবদল নেতা হত্যার জেরে বাড়ি-দোকানপাটে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪ • বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন • প্রতিকূল আবহাওয়ায় লিচু চাষির সেই আশায় গুঁড়েবালি • সুন্দরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা থেকে ফেরার পথে মোবাইল নাম্বার না দেয়ায় নারী শিক্ষার্থীদের উপর দূর্বৃত্তদের হামলা। • পঞ্চগড়ে শিখন ঘাটতি পূরণের নির্দেশনার কর্মসূচির মাঝেই প্রধান শিক্ষকের আগাম ছুটি

যুবদল নেতা হত্যার জেরে বাড়ি-দোকানপাটে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল

মাসফিকুল , রংপুর সদর , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 12 এপ্রিল, 2026

রংপুর নগরীতে যুবদল নেতা রাকিব হাসানকে কুপিয়ে হত্যার জেরে বাড়ি ও দোকানপাটে হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) বিকেলে কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান। 

গ্রেপ্তাররা হলেন, নুরপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে মো. শান্ত (২১), কামাল কাছনা এলাকার মৃত আরিফ হোসেনের ছেলে আশিক ইসলাম (২১) ও মো. রাতুল ইসলাম (২০) এবং মামুনুর রশীদের ছেলে নাহিদ ইসলাম নিলয় (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল বিকেলে নগরীর বৈরাগীপাড়া (মাছুয়াপাড়া) রাকিব হাসানকে মাদক ও পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত রাকিব হাসান ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের প্রস্তাবিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনায় শুক্রবার নিহতের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে স্থানীয় বাসিন্দা মো. মমিনসহ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করে মেট্রোপলিটন কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। 

রাকিব হত্যার পরের দিন শুক্রবার রাতে নগরীর মাছুয়াপাড়ার ২টি বাড়ি ও ১০টি দোকানে ধারালো অস্ত্র দিয়ে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ বিন কাশেম বাদী হয়ে থানায় মামলা করেন।

মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ (সিটিএসবি) কমিশনার হাবিবুর রহমান বলেন, বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। হত্যার পেছনের প্রধান কারণ কি এবং কারা কারা এই হত্যাকাণ্ডে জড়িত সে বিষয়ে অধিকতর তদন্ত হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image