আজঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ -এ ২৭ চৈত্র ১৪৩২ - ২২ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• দিনাজপুরে ভোজ্য তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা • দিনাজপুরে পরকিয়ার জেরে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের উপযুক্ত বিচারের দাবি • লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে : ইরান • রংপুর অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু, ভুট্টা উৎপাদনে রেকর্ড • রংপুরে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিতে একজনকে কুপিয়ে হত্যা • দিনাজপুরে ভোজ্য তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা • দিনাজপুরে পরকিয়ার জেরে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের উপযুক্ত বিচারের দাবি • লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে : ইরান • রংপুর অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু, ভুট্টা উৎপাদনে রেকর্ড • রংপুরে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিতে একজনকে কুপিয়ে হত্যা

রংপুরের বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি গাইবান্ধা থেকে গ্রেফতার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

মাসফিকুল , রংপুর সদর , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 9 এপ্রিল, 2026

‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ বিভিন্ন গুরুতর সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিশেষ করে নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়ে র‌্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে থাকে।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম একজন বাক-প্রতিবন্ধী নারী, যিনি আকার-ইঙ্গিতে নিজের অনুভূতি প্রকাশ করতে সক্ষম। গত ৩১ জুলাই ২০২৫ তারিখে বাদী তার স্ত্রীকে বাড়িতে একা রেখে কাজে গেলে, আনুমানিক সকাল ১১টার দিকে তাদের মেয়ে মোবাইল ফোনে জানায় যে, আসামি মোঃ নিফুল মিয়া ভিকটিমকে ধর্ষণ করেছে। সংবাদ পেয়ে বাদী বাড়িতে ফিরে ভিকটিমের কাছ থেকে আকার-ইঙ্গিতে জানতে পারেন, আসামি ফাঁকা বাড়িতে প্রবেশ করে রান্নাঘরের মেঝেতে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় একই দিন ভিকটিমের স্বামী বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৭৯)।

ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামি আত্মগোপনে ছিল। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় এবং এর গুরুত্ব বিবেচনায় র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান জোরদার করে।

এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর এবং সিপিসি-৩, গাইবান্ধার একটি যৌথ আভিযানিক দল ০৯ এপ্রিল ২০২৬ তারিখ ভোর ০৪:১০ ঘটিকায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন কঞ্চিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় রংপুর জেলার মিঠাপুকুর থানার আলোচিত ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মোঃ নিফুল মিয়া (৪২), পিতা—মৃত আবুল হোসেন, সাং—ইমাদপুর পশ্চিমপাড়া, ১৭ নং ইমাদপুর ইউপি, থানা—মিঠাপুকুর, জেলা—রংপুর-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, হত্যা, ধর্ষণ, রাহাজানি, মাদক ও চোরাচালানসহ সকল প্রকার অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image