আজঃ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ -এ ৩০ চৈত্র ১৪৩২ - ২৫ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• যুবদল নেতা হত্যার জেরে বাড়ি-দোকানপাটে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪ • বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন • প্রতিকূল আবহাওয়ায় লিচু চাষির সেই আশায় গুঁড়েবালি • সুন্দরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা থেকে ফেরার পথে মোবাইল নাম্বার না দেয়ায় নারী শিক্ষার্থীদের উপর দূর্বৃত্তদের হামলা। • পঞ্চগড়ে শিখন ঘাটতি পূরণের নির্দেশনার কর্মসূচির মাঝেই প্রধান শিক্ষকের আগাম ছুটি • যুবদল নেতা হত্যার জেরে বাড়ি-দোকানপাটে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪ • বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন • প্রতিকূল আবহাওয়ায় লিচু চাষির সেই আশায় গুঁড়েবালি • সুন্দরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা থেকে ফেরার পথে মোবাইল নাম্বার না দেয়ায় নারী শিক্ষার্থীদের উপর দূর্বৃত্তদের হামলা। • পঞ্চগড়ে শিখন ঘাটতি পূরণের নির্দেশনার কর্মসূচির মাঝেই প্রধান শিক্ষকের আগাম ছুটি

রংপুরে তেল নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল

মাসফিকুল , রংপুর সদর , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 12 এপ্রিল, 2026

 দীর্ঘ লাইন আর চৈত্রের তাপদাহ উপেক্ষা করে জ্বালানি তেলের জন্য অপেক্ষারত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক। গতকাল শনিবার বিকেলে রংপুর নগরীর পর্যটন মোটেল রোডের সুরমা ফিলিং স্টেশনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

অপরদিকে আজ রোববার সকালে নগরীর শাপলা চত্ত্বর এলাকায় অবস্থিত ইউনিক ট্রেডাস পাম্পে লাইন ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন জ্ঞান হারিয়ে ফেললে তাকে রংপুর মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


শিক্ষক মেহেদী হাসান (৩২) রংপুর সদর উপজেলার লাহিড়ীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মেহেদি হাসান রংপুর নগরীর উত্তর মুন্সিপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে।শনিবার বিকেলে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সুরমা ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

ওই পাম্পের কর্মচারী তুহিন জানান, লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন মেহেদী হাসান। সেখান থেকে তাকে দ্রুত নিকটস্থ প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।


মেহেদী হাসান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০১০ সালে রংপুর জিলা স্কুল থেকে এসএসসি এবং ২০১২ সালে রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বাদ জোহর কেরামতিয়া জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাকে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুরমা ফিলিং স্টেশনে ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা রংপুর মেট্রোপলিটন কৃষি কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাহে আলম।

তেলের জন্য নগরীর ২৮টি পেট্রল পাম্পে দীর্ঘ লাইল লক্ষ্য করা যাচ্ছে। প্রতি দিন শত শত মোটরসাইকেল ও যানবাহন তেল পাওয়ার আশায় অপেক্ষা করছে। কারো ভাগ্যে জুটছে কারো ভাগ্যে তেল মিলছে না।  

ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের অভিযোগ কোন সিরিয়াল মেনটেন করা হচ্ছে না। একশ্রেণির  দালাল অর্থের বিনিময়ে সিরিয়াল ভঙ করছে আর সাধারণ গ্রাহকরা অসহায়ের মতো দাঁড়িয়ে থেকে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। 

 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image