আজঃ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ -এ ৩০ চৈত্র ১৪৩২ - ২৫ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• যুবদল নেতা হত্যার জেরে বাড়ি-দোকানপাটে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪ • বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন • প্রতিকূল আবহাওয়ায় লিচু চাষির সেই আশায় গুঁড়েবালি • সুন্দরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা থেকে ফেরার পথে মোবাইল নাম্বার না দেয়ায় নারী শিক্ষার্থীদের উপর দূর্বৃত্তদের হামলা। • পঞ্চগড়ে শিখন ঘাটতি পূরণের নির্দেশনার কর্মসূচির মাঝেই প্রধান শিক্ষকের আগাম ছুটি • যুবদল নেতা হত্যার জেরে বাড়ি-দোকানপাটে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪ • বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন • প্রতিকূল আবহাওয়ায় লিচু চাষির সেই আশায় গুঁড়েবালি • সুন্দরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা থেকে ফেরার পথে মোবাইল নাম্বার না দেয়ায় নারী শিক্ষার্থীদের উপর দূর্বৃত্তদের হামলা। • পঞ্চগড়ে শিখন ঘাটতি পূরণের নির্দেশনার কর্মসূচির মাঝেই প্রধান শিক্ষকের আগাম ছুটি

সুন্দরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা থেকে ফেরার পথে মোবাইল নাম্বার না দেয়ায় নারী শিক্ষার্থীদের উপর দূর্বৃত্তদের হামলা।

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নুরুন্নবী মিয়া

মোঃ নুরুন্নবী মিয়া , সুন্দরগঞ্জ , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 12 এপ্রিল, 2026

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় মেলার প্রায় ২০০ গজ পশ্চিমে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ পুকুর সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।এতে আলফি আক্তার নামে একজন শিক্ষার্থী আহত।

আহত আলফি আক্তার বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব গ্রামের রবিউল ইসলামের মেয়ে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

জানা যায়, উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেয় বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুল। মেলায় অংশগ্রহণ করে সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

মেলা চলাকালে বামনডাঙ্গা শিশু নিকেতনের কয়েকজন নারী শিক্ষার্থীর কাছে সরকারি বয়েজ স্কুলের কয়েকজন শিক্ষার্থী ফোন নম্বর ও ফেসবুক আইডি চান বলে অভিযোগ পাওয়া যায়। শিক্ষার্থীরা তা দিতে অস্বীকৃতি জানালে সমাপনী অনুষ্ঠান শেষে ফেরার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। 

একই সময় মেলায় প্রদর্শিত উপকরণও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী নাওয়াল আক্তার বলেন, ‘বয়েজ স্কুলের কয়েকজন শিক্ষার্থী আমাদের কয়েকজনের মোবাইল নম্বর ও ফেসবুক আইডি চায়। আমরা দিতে অস্বীকৃতি জানাই। পরে মেলার বাইরে এসে তারা আমাদের ওপর হামলা চালায়। আমাদের মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

বামনডাঙ্গা শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের পরিচালক নুর আলম সিদ্দিক জানান অনুষ্ঠান শেষে তারা শিক্ষার্থীদের নিয়ে ফিরছেন এমন সময় ৭/৮ জন দুর্বৃত্ত আকষ্মিক হামলা চালায়। পরে উপজেলা প্রশাসন ও একাডেমিক সুপার ভাইজারকে অবগত করেও তাৎক্ষণিক সুরাহা পাওয়া যায়নি বলে তিনি শিক্ষার্থীদের নিয়ে উৎকন্ঠায় পরে যান।পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image