আজঃ শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬ -এ ১৯ আষাঢ় ১৪৩৩ - ১৭ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• ভূরুঙ্গামারীতে পুলিশের গোপন অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ, আটক ১ • হিলিতে রাস্তার পাশে মুরগীর শেড থেকে মালিকবিহীন ১০০ বস্তা ছোলা ও সরিষা উদ্ধার • নীলফামারীতে নজরুল বর্ষ উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান • পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীতে পুলিশের গোপন অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ, আটক ১ • হিলিতে রাস্তার পাশে মুরগীর শেড থেকে মালিকবিহীন ১০০ বস্তা ছোলা ও সরিষা উদ্ধার • নীলফামারীতে নজরুল বর্ষ উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান • পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে পুলিশের গোপন অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ, আটক ১

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এস এম নুরুল আমিন

এস এম নুরুল আমিন , ভুরুঙ্গামারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 3 জুলাই, 2026

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. সোহাগ মন্ডল (২১) নামে একজনকে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এ চোরাচালান চক্রের মূল অভিযুক্ত নুর ইসলাম পলাতক রয়েছেন।

২ জুলাই বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক সোহাগ মন্ডল ফুলবাড়ী উপজেলার কবির মামুদ (৩ নম্বর ওয়ার্ড) গ্রামের বাসিন্দা। সে লুৎফর রহমান ও শাহিদা বেগমের ছেলে।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের সার্বিক নির্দেশনায় ভূরুঙ্গামারী থানার এসআই (নিরস্ত্র) মো. আলিউল ইসলাম সাদাপোশাকে অভিযান পরিচালনা করেন। এ সময় সোহাগের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, জব্দকৃত ডিসপ্লেগুলো অবৈধভাবে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। সেগুলো রাজধানী ঢাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

পুলিশের দাবি, বাঁশজানি এলাকার চিহ্নিত চোরাকারবারি নুর ইসলাম সীমান্ত পেরিয়ে এসব পণ্য দেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত। তবে অভিযানের খবর পেয়ে সে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি সীমান্ত দীর্ঘদিন ধরে চোরাচালানের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সীমান্তবর্তী এলাকার কয়েকজন চোরাকারবারি ভারতীয় বিভিন্ন পণ্য দেশে এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। উদ্ধার হওয়া মোবাইল ফোনের ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। 

ভূরুঙ্গামারীকে মাদক ও চোরাচালানমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।”

উল্লেখ্য, প্রায় চার মাস আগে ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নে বিজিবির এক অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হলেও সে সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। সাম্প্রতিক এই অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় সক্রিয় চোরাচালান চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার হয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image