আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নীলফামারীতে সড়কে চাঁদাবাজি বন্ধ ও বিআরটিএ নির্ধারিত ভাড়া বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 8 জুলাই, 2026

নীলফামারীর ডিমলা উপজেলা থেকে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া পর্যন্ত সড়কে চাঁদাবাজি, অনুমতিবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং বিআরটিএ-নির্ধারিত ভাড়া বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।

বুধবার (৮ জুলাই) বিকেলে নীলফামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এবং জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আরেফ রব্বানী, সাধারণ সম্পাদক আবুল হাসনাত রাসেল, জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর আলম এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান প্রমুখ।

এ সময় বক্তব্যে বক্তারা বলেন, গত ৫ জুলাই জলঢাকায় কয়েকজন পরিবহন মালিক অবৈধ চাঁদা আদায়ের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ও পরিবহন ধর্মঘট ডাকেন। তবে পূর্ব আলোচনা ছাড়াই যান চলাচলে বাধা সৃষ্টি করায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে বলে তারা দাবি করেন।

তাদের অভিযোগ, ডিমলা-জলঢাকা-কিশোরগঞ্জ সড়কের মাগুড়া স্ট্যান্ড এলাকায় ঈদুল আজহার পর থেকে একটি অস্থায়ী স্ট্যান্ড স্থাপন করে বৈধ যানবাহন থেকে ২০০ টাকা এবং বাইরের অনুমতিবিহীন যানবাহন থেকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এ বিষয়ে কিশোরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, যাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে, তারাই আবার সংবাদ সম্মেলন করে নিজেদের নিরপেক্ষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। কিছু পরিবহন মালিক ও একটি শ্রমিক সংগঠনের সমন্বয়ে জেলার পরিবহন খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে, যা স্থানীয় পরিবহন মালিকদের ব্যবসায়িক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ডিমলা থেকে কিশোরগঞ্জের মাগুড়া পর্যন্ত সড়কে অবৈধ চাঁদাবাজি বন্ধ, অনুমতিবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং বিআরটিএ-নির্ধারিত ভাড়া বাস্তবায়নে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।

এ সময় সড়ক পরিবহন মালিক গ্রুপের অর্থ সম্পাদক আবু তাহের, জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য আফজাল হোসেন, আবু গোফরানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image