মূল কনটেন্টে যান
আজঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ -এ ৪ কার্তিক ১৪৩৩ - ৭ জুমাদাল উলা ১৪৪৮

নাগেশ্বরীতে নিঃসন্তান বিধবা দুখাতির দু’বেলা খাবার জোটে না থোজ রাখেন না স্থানীয় প্রশাসন

নাগেশ্বরীতে নিঃসন্তান বিধবা দুখাতির দু’বেলা খাবার জোটে না থোজ রাখেন না স্থানীয় প্রশাসন

মোঃ আব্দুল হাই , নাগেশ্বরী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১৮ অক্টোবর, ২০২৬, ৫:৪৭ সকাল আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৬, ৯:০৮ রাত

সংক্ষেপে

দুখাতি কাপড়ের আঁচলে চোখের পানি মুছতে মুছতে বলেন, "ছাওয়া-পাওয়া নাই, স্বামীও নাই। কোনো কাম করবার পাং না। প্যাটের ভাত জোগাড় করং ক্যাংকরি ।

  • উপজেলা: নাগেশ্বরী
  • জেলা: কুড়িগ্রাম
  • বিভাগ: রংপুর

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মনিয়ারহাট গ্রামে অতি কষ্টে দিন পার করছেন ৬৫ বছর বয়সী নিঃসন্তান বিধবা দুখাতি। স্বামী মারা যাওয়ার পর আপন বলতে কেউ নেই তার। দু’বেলা দু’মুঠো খাবারও জোটে না।

খোঁজ নিয়ে জানা যায়, বহু বছর আগে স্বামীকে হারিয়েছেন দুখাতি। নিঃসন্তান হওয়ায় দেখারও কেউ নেই। মানুষের বাড়িতে কাজ করে চলতো জীবন। কিন্তু বয়স ৬৫ পেরোতেই শরীরে আর কুলায় না। বয়সের ভারে শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে। লাঠিতে ভর দিয়ে খুঁড়ে খুঁড়ে চলাফেরা করেন তিনি।

সরেজমিনে দুখাতির বাড়িতে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ একটি ছোট  ঘরে একা থাকেন তিনি। ঘরের চাল ফুটো, বৃষ্টি হলে পানি পড়ে, বেড়াও ঠিকমতো নেই। কিছুদিন আগে তার জমানো সামান্য টাকাও ঘর থেকে চুরি হয়ে গেছে বলে কান্নাজড়িত কণ্ঠে জানান এই ষাটোর্ধ্ব নারী।
স্থানীয়রা জানান, মাঝে মাঝে না খেয়েই রাত কাটাতে হয় তাকে।

দুখাতি কাপড়ের আঁচলে চোখের পানি মুছতে মুছতে বলেন, "ছাওয়া-পাওয়া নাই, স্বামীও নাই। কোনো কাম করবার পাং না। প্যাটের ভাত জোগাড় করং ক্যাংকরি ।

স্থানীয়রা জানান, এখন পর্যন্ত কোনো বিধবা ভাতা ছাড়া, সরকারি কোনো সহায়তা পাননি তিনি। কয়েকবার ইউনিয়ন পরিষদে গিয়েও রেশন কার্ড হয়নি তার।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোন সাহায্যের হাত বাড়িয়ে  দেয়নি বলে স্থানীয়রা জানান। দুখাতির ব্যাপারের জনপ্রতিনিধি ও প্রশাসনের এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসী এই অসহায় নিঃসন্তান বিধবার জন্য প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

ছবি ক্যাপশন: ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন ৬৫ বছর বয়সী বিধবা দুখাতি।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।