মূল কনটেন্টে যান
আজঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ -এ ৭ আশ্বিন ১৪৩৩ - ৯ রবিউস সানি ১৪৪৮

ডিমলা সীমান্তে ৫১ বিজিবির অভিযান: ইয়াবা, মোটরসাইকেল ও নগদ দেড় লাখ টাকাসহ আটক ১

ডিমলা সীমান্তে ৫১ বিজিবির অভিযান: ইয়াবা, মোটরসাইকেল ও নগদ দেড় লাখ টাকাসহ আটক ১

মোঃ বাদশা প্রামানিক , 102 , নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩০ দুপুর আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ রাত

সংক্ষেপে

ডিমলায় বিজিবির অভিযানে ২১ পিস ইয়াবা, মোটরসাইকেল ও ১ লাখ ৫২ হাজার টাকাসহ এক ব্যক্তি আটক হয়েছেন।

  • উপজেলা: ডিমলা
  • জেলা: নীলফামারী
  • বিভাগ: রংপুর

বিজিবির টহল দলের বিশেষ অভিযানে ডিমলা সীমান্ত থেকে ২১ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৫২ হাজার টাকাসহ মোস্তাকিম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের তেলিয়াপাড়া মোড়ে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর থানারহাট বিওপির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

হাবিলদার মো. আলী ওসমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট 
​নগদ টাকা: ১ লাখ ৫২ হাজার টাকা (মাদক বিক্রির)১টি মোটরসাইকেল, ২টি স্মার্টফোন, ২টি সিমকার্ড এবং ১টি স্কুল ব্যাগ জব্দ করা হয়। 
​জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশ সীমান্তের মেইন পিলার ৭৯০ থেকে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে বিজিবির টহল দল অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মোস্তাকিমকে আটক করা হয়।​আটক মোস্তাকিম ডিমলা উপজেলার শোভনগঞ্জ ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের মো. সবুর উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাকিম সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার তথ্যের ভিত্তিতে এ চক্রের আরও দুই সহযোগীর নাম সামনে এসেছে—
পূর্ব সাতনা ইউনিয়নের ঝাড়সিংহেশ্বরর মৃত মুনতাহার এর ছেলে ​মো. মোকলেস হোসেন ও গহেরের ছেলে ​মো. জহির উদ্দিন (জুয়েল)।
​আটক মোস্তাকিমকে জব্দকৃত আলামতসহ ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া পলাতক অপর দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

​রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও যেকোনো অপরাধ দমনে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।