আজঃ সোমবার, ০৯ মার্চ, ২০২৬ -এ ২৫ ফাল্গুন ১৪৩২ - ২০ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নারী দিবসে নারী প্রশিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন, উপপরিচালকের প্রত্যাহার দাবি • ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে কুইজ, র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত • বিজিবি ও সাংবাদিকদের লাঞ্ছনা : পাথর খেকোদের অভয়ারণ্যে পরিণত হয়েছে তিস্তার চরাঞ্চল • তারাগঞ্জে মেধাবী বন্ধুর সুস্থতায় বন্ধুদের নিরলস প্রচেষ্টা • লালমনিরহাট জেলা প্রশাসকের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত • নারী দিবসে নারী প্রশিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন, উপপরিচালকের প্রত্যাহার দাবি • ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে কুইজ, র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত • বিজিবি ও সাংবাদিকদের লাঞ্ছনা : পাথর খেকোদের অভয়ারণ্যে পরিণত হয়েছে তিস্তার চরাঞ্চল • তারাগঞ্জে মেধাবী বন্ধুর সুস্থতায় বন্ধুদের নিরলস প্রচেষ্টা • লালমনিরহাট জেলা প্রশাসকের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সরকারি নির্দেশনা থাকলেও সঠিক সময়ে অনুপস্থিত লালমনিরহাটের আদিতমারী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মিলন কুমার বর্মন

মিলন কুমার বর্মন , আদিতমারী , লালমনিরহাট প্রতিনিধিঃ

আপডেটঃ 2 মার্চ, 2026

সরকারী নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হবার কথা। কিন্তু এ নির্দেশনা মানছেন না যেন লালমনিরহাটের আদিতমারী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ উপজেলার অধিকাংশ কর্মকর্তাই ক্যাম্পাসে থাকেন না। তাদের বেশীরভাগই রংপুর থেকে অফিস করছেন বলে অভিযোগ দীর্ঘদিনের। 

 সরেজমিন সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় আদিতমারী উপজেলা ক্যাম্পাস ঘুরে দেখা গেছে। ইউএনওর বাংলোর পাশের সরকারী দুটি অফিস। একটি হলো সমাজসেবা কার্যালয় আর একটি হলো মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। এ অফিস দুটো সকাল ৯ টায় ৩০ মিনিটেও তালাবদ্ধ দেখা গেছে। পরে সংবাদকর্মী আসার খবর পেয়ে ৯টায় ৪০ মিনিটে ওই অফিস দুটোর তালা খোলা হয়েছে।

বিষয়টি জানার জন্য কয়েকবার সমাজসেবা কর্মকর্তা সাইফুল্লাহ আল মামুদকে ফোন দিলেও ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। তবে ১০ টায় ৫০ মিনিটেও এ কর্মকর্তাকে অফিস কক্ষে পাওয়া যায়নি। আর মহিলা বিষয়ক কর্মকর্তা কখন আসবেন সেটি কোন কর্মচারী জানাতে পারেনি।

এদিকে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ও একই অবস্থা পাওয়া গেছে। এ কর্মকর্তা রংপুর থেকে ১০ টায় ২৪ মিনিটে অফিসে উপস্থিত হয়েছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় খোলা থাকলেও কর্মকর্তাকে ৯টায় ৫০ মিনিটেও অফিস কক্ষে পাওয়া যায়নি। তবে এ অফিসের এক কর্মচারী জানান, স্যার রংপুর থেকে আসেনতো তাই একটু দেরি হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, তিনি কালীগঞ্জে অতিরিক্ত দায়িত্ব থাকায় তিনি সেখানে রয়েছেন।

উপজেলা খাদ্য অফিসের পাশেই সমবায় অফিসারের কার্যালয়। এ অফিসে কর্মকর্তার কক্ষটি ৯ টায় ৫০ মিনিটে তালাবন্ধ পাওয়া গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস খোলা থাকলেও আমিনুল নামের একজন ৪র্থ শ্রেনীর কর্মচারীকে পাওয়া গেছে আর কাউকে সকাল ১০ টা পর্যন্ত পাওয়া যায়নি। তবে এ অফিসের কমকর্তাকে ১০ টায় ২৪ মিনিটে পাওয়া গেছে।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন জানান, রমজান মাস তাই একটু দেরি হতেই পারে। সরকারী নির্দেশনা অনুযায়ী সকাল ৯ টা থেকে অফিস করার কথা কিন্ত মানছেন না কেন? এমন প্রশ্নের জবাবে তিনি কোন কথা বলেননি।

এদিকে সকাল ৯ টার মধ্যে উপজেলা প্রকৌশলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,তথ্য আপাকে পাওয়া গেলেও বাকিদের কাউকে সঠিক সময়ে অফিসে পাওয়া যায়নি।

আদিতমারী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় খোলা থাকলেও কর্মকর্তা আসাদুজ্জামানের দেখা মিলে ১০ টায় ২৫ মিনিটে। দেরিতে অফিসে কেন? এমন প্রশ্নের কোন উত্তর না দিয়ে এড়িয়ে যান তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা এনামুল হকের সাথে সকাল ১০ টায় ২৫ মিনিটে দেখা মিলে উপজেলা পরিষদ চত্বরে। তিনি রংপুর থেকে কেবল অফিসে এসেছেন।

অধিকাংশ কর্মকর্তা সঠিক সময়ে অফিসে উপস্থিত না থাকার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদার বলেন, আমার দায়িত্ব হলো মনিটরিং করা। তিনি স্ব স্ব প্রতিষ্ঠানের উর্ধতন কর্তৃপক্ষকে ফোন দিয়ে বিষয়টি জানানোর পরামর্শ দেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image