আদিতমারীতে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে যুবকের ৬ মাসের কারাদণ্ড
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক সেবনের দায়ে রাশেদুল ইসলাম (৩১) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে তাকে আটক করা হয়। পরে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক বিচার শেষে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত রাশেদুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ভোলার চওড়া এলাকার আব্দুল লতিফের ছেলে। জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত তাদের অভিযান পরিচালনা করে আসছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার জানান, সমাজ থেকে মাদক নির্মূলে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন