আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কাহারোলে ভ্রাম্যমাণ আদালতে ৭ মাদকসেবীর জেল ও জরিমানা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

সুকুমার রায়

সুকুমার রায় , কাহারোল , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 21 জুলাই, 2026

দিনাজপুরের কাহারোল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৩৬(১)২১ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৬ জন যুবককে ১ বছর এবং ১ জন যুবককে ২ বছরের কারাদণ্ড ও জরিমানাসহ উভয় দণ্ড প্রদান করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খাতুন মীম।

মঙ্গলবার (২১ জুলাই, ২০২৬) বিকালে এক বিশেষ মাদকবিরোধী অভিযানে কাহারোল উপজেলার ভেন্ডাবাড়ি এলাকায় মাদক সেবন করা অবস্থায় তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী।

আটককৃতরা হলেন মো. সোহেল আজম (২৬), পিতা: জাহাঙ্গীর আজম, গ্রাম: নিজিয়া, কাহারোল, দিনাজপুর; মো. বিল্লু ইসলাম (২৩), পিতা: আ. মজিদ, গ্রাম: উচিতপুর, কাহারোল, দিনাজপুর; মো. শরিফুল ইসলাম (২৭), পিতা: মো. খোকন, গ্রাম: সুন্দইল, কাহারোল, দিনাজপুর; পবিত্র রায় (২৬), পিতা: মতিলাল রায়, গ্রাম: রামচন্দ্রপুর, কাহারোল, দিনাজপুর; সুপেন চন্দ্র রায় (৩৬), পিতা: কনাথ চন্দ্র রায়, গ্রাম: রামচন্দ্রপুর, কাহারোল, দিনাজপুর; বিমল মিত্র (৪৫), পিতা: মৃত সুবাশ চন্দ্র মিত্র, গ্রাম: পাইকপাড়া, কাহারোল। তাদের মাদক সেবনের অভিযোগে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং মো. রিমন ইসলাম (১৯), পিতা: মো. রফিকুল ইসলাম, গ্রাম: পাইকপাড়া, উপজেলা: কাহারোল, জেলা: দিনাজপুরকে মাদক সেবনের অভিযোগে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অভিযানকালে কাহারোল থানা পুলিশের একটি দল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image