মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে আটক ২ যুবকের জেল জরিমানা।

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে আটক ২ যুবকের জেল জরিমানা।

এনামুল মবিন সবুজ

এনামুল মবিন সবুজ , চিরিরবন্দর , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১৩ আগস্ট, ২০২৬, ৬:৩৬ বিকাল আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৯ দুপুর
  • উপজেলা: চিরিরবন্দর
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ খুচরা মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড করা হয়েছে।

বৃহস্পতিবার(১৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলার অমরপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ধানচাল শুকনোর মোড়ে পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ফুলপুর গ্রামের আলতাফ চৌধুরী ছেলে তানভীর হাসান (২৫) ও পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের রায়পুর মাঝাপাড়া গ্রামের মৃত্যু মফিল উদ্দিনের ছেলে খোরশেদ (৩০) রহমানকে  টাপেন্টাডল ট্যাবলেট সেবনের সময় আটক করা হলে সংবাদ পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক তানভীর হাসানকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড ও খোরশেদ রহমানকে (২৬) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহামুদুন নবী বলেন, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম