গাইবান্ধায় নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীকে ডিলার নিয়োগের চেষ্টা : প্রতিবাদে সংবাদ সম্মেলন
সংক্ষেপে
গাইবান্ধায় সার-কীটনাশক ডিলার নিয়োগে এক আওয়ামী লীগ কর্মীর নাম চূড়ান্ত তালিকায় রাখার অভিযোগ তুলে বাতিলের দাবি জানানো হয়েছে।
- উপজেলা: গাইবান্ধা সদর
- জেলা: গাইবান্ধা
- বিভাগ: রংপুর
গাইবান্ধায় সার ও কীটনাশক ডিলার নিয়োগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের এক সক্রিয় কর্মীকে চুড়ান্ত তালিকায় রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পদুমশহর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ডিলার প্রত্যাশী মো. শাহিনুর ইসলাম শাহিনুর। তিনি বলেন, বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয় কর্তৃক সারাদেশে সার ও কীটনাশক ডিলার নিয়োগে নির্বাচন শেষ পর্যায়ে রয়েছে। সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের সার ও কীটনাশক ডিলার নিয়োগের লক্ষ্যে ৩ জনের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ কর্মী সাখাওয়াত হোসেনের নাম চুড়ান্ত তালিকায় রাখা হয়েছে।
তিনি আরও অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সক্রিয় কর্মী এ.টি.এম সাখাওয়াত হোসেন ২০১৬ সালে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে এবং ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়।
পাশাপাশি ২০২৪ সালের ৭ জানুয়ারী অবৈধ জাতীয় নির্বাচনে গাইবান্ধা-৫ ( সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামীলীগের প্রার্থী মাহমুদ হাসান রিপনের নৌকা প্রতীকের পক্ষে ব্যাপক ভাবে কাজ করে। এমন একজন রাজনৈতিক কর্মীর নাম সার ও কীটনাশক ডিলার নিয়োগের চুড়ান্ত তালিকায় কিভাবে আসলো তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় কর্মী এটিএম সাখাওয়াত হোসেনের নাম ডিলার নিয়োগের চুড়ান্ত তালিকা থেকে অবিলম্বে বাতিল করতে গাইবান্ধা জেলা প্রশাসক এবং জেলা সার ও কীটনাশক ডিলার নিয়োগ কমিটির সভাপতির কাছে জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।
মন্তব্য লিখুন