আজঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ -এ ৩ বৈশাখ ১৪৩৩ - ২৮ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া

রংপুরে চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল

মাসফিকুল , রংপুর সদর , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 14 এপ্রিল, 2026

‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিশেষ করে হত্যার মতো জঘন্য অপরাধ দমনে র‌্যাব পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

বাদী মোঃ আব্দুস সামাদের দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ০৯ এপ্রিল ২০২৬ তারিখে ধৃত আসামিরা তাদের সহযোগীদের নিয়ে ভিকটিম রাকিবের ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। এসময় ভিকটিমের গলার ডান পাশে, কানের নিচে গভীর আঘাত করা হয়, যা তার মৃত্যুর কারণ হয়। ঘটনার পর আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে।

পরে বাদী ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে রংপুর মহানগরীর কোতয়ালী থানায় পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৫০৬/১১৪/১৪৯ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৪)।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং গণমাধ্যমে বিষয়টি গুরুত্বসহকারে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৩ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি চৌকস আভিযানিক দল ১৩ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ০৫:৪০ ঘটিকায় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ইমাদপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ মমিন মিয়া (৪২), পিতা—মৃত মুসলিম এবং মোছাঃ সুইটি বেগম (৩৫), স্বামী—মোঃ মমিন মিয়া, পিতা—মৃত রহিম মিয়া, উভয় সাং—রবার্টসনগঞ্জ তাঁতীপাড়া, থানা—কোতয়ালী, রংপুর মহানগর—এই দুই আসামিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার আগের দিন ০৮ এপ্রিল ২০২৬ তারিখে আসামি সুইটি বেগম তার মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে ভিকটিম রাকিবের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে তিনি তার স্বামী মমিন মিয়াকে বিষয়টি জানিয়ে উস্কানি দেন। এরই ধারাবাহিকতায় পরদিন মমিন মিয়া ভিকটিমকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, যা তার মৃত্যুর কারণ হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) (বিপ্লব কুমার গোস্বামী) অধিনায়কের পক্ষে জানায়, এ ধরনের হত্যাকাণ্ডসহ সকল অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বদা তৎপর রয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image