আজঃ রবিবার, ৩১ মে, ২০২৬ -এ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ১৪ জ্বিলহজ্জ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত । • পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত ।

সাঁওতাল নারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আশরাফুজ্জামান সরকার

আশরাফুজ্জামান সরকার , পলাশবাড়ী , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 15 এপ্রিল, 2026

গোবিন্দগঞ্জে সাঁওতালদের সমাবেশে হামলা করে ৪ নারীসহ ৫ জনকে আহত করার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা-দিনাজপুর মহাসড়কের বাগদা বাজারে এ বিক্ষোভ সমাবেশ করেন সাঁওতালরা। এ সময় সোমবার এসপি অফিস ও থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে।

বিক্ষোভকারীরা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আদিবাসী সাঁওতালদের বাপ-দাদার জমি ফেরতসহ তিন সাঁওতাল হত্যার প্রতিবাদে গত ১২ এপ্রিল বাগদা এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। এ সময় স্থানীয় কিছু দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এ সময় চারজন সাঁওতাল নারীসহ ৫ সাঁওতাল নেতা আহত হন।

এ ঘটনার প্রতিবাদে সাঁওতালরা গোবিন্দগঞ্জ পুলিশের কাছে মামলা দেয়। কিন্তু থানায় মামলা নথিভুক্ত করা হয়নি এবং পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। এতে তারা বিক্ষুদ্ধ হয়ে বুধবার দুপুরে সাঁওতালদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও মামলা না নেওয়ার প্রতিবাদে আজ সাঁওতালরা বিক্ষোভ সমাবেশ করে।

এ সময় বক্তব্য রাখেন- আদিবাসী নেতা বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম পরিষদের সভাপতি ড. ফিলিমন বাসকে, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতা খোকন সুইটেন মুম, সাঁওতাল নেতা রাফায়েল হাসদা, ব্রিটিশ সরেন, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, সাঁওতাল নেত্রী অঞ্জলী মুর্মু, স্যাম বালা, দীপন দেওয়ানসহ অন্যরা।

বক্তারা বলেন, সাঁওতালদের ওপর হামলাকারী ভুমিদস্যুদের অবিলম্বে গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। পুলিশের অবহেলা ও গোবিন্দগঞ্জ থানায় ভুমিদস্যুদের বিরুদ্ধে মামলা না নেওয়া এবং দোষীদের গ্রেফতার না করায় বিক্ষুদ্ধ হয়ে উঠেছে আদিবাসীরা। এ অবস্থায় আমরা আর বসে থাকতে পারি না। আমরা দেশের নাগরিক, অধিকার আদায়ে ও ভুমিদস্যুদের গ্রেফতার দাবিতে আগামী সোমবার গাইবান্ধা পুলিশ সুপারের অফিস ও থানা ঘেরাও কর্মসুচি পালন করা হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image