মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

কাউনিয়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউনিয়ায় তিন মাদক ব্যবসায়ী  গ্রেফতার

মোঃ জহির রায়হান

মোঃ জহির রায়হান , কাউনিয়া , রংপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ৫ মে, ২০২৬, ৬:৪৩ সকাল আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ দুপুর
  • উপজেলা: কাউনিয়া
  • জেলা: রংপুর
  • বিভাগ: রংপুর

কাউনিয়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে সোমবার রাতে ৩ জন মাদক কারবারিককে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে  কাউনিয়ার  বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা তল্লাশি চালিয়ে  ০৬  কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্রী শশীকান্ত রায় (৪৭) এবং বাবু রবিন চন্দ্র (৪৫) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০,০০০ টাকা এবং ব্যবহৃত অটোরিক্সাটিও জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

অপর এক অভিযানে কাউনিয়ার কুর্শা ইউনিয়নের আমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাফিজুর রহমান (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১,৫০০ টাকা।

উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শিহাব উদ্দিন ৩ মাদক কারবারি কে গ্রেফতকরের বিষয় টি নিশ্চিত করেছেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম