মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

কাউনিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পলাশের নির্বাচনী ইশতেহার ঘোষণা: বালাপাড়া মডেল ইউপি গড়ার অঙ্গীকার

কাউনিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পলাশের নির্বাচনী ইশতেহার ঘোষণা: বালাপাড়া মডেল ইউপি গড়ার অঙ্গীকার

মোঃ জহির রায়হান

মোঃ জহির রায়হান , কাউনিয়া , রংপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ৬ মে, ২০২৬, ৫:১০ সকাল আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ দুপুর
  • উপজেলা: কাউনিয়া
  • জেলা: রংপুর
  • বিভাগ: রংপুর

আসন্ন ৫ নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এসএম আমিরুল ইসলাম পলাশ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
 বুধবার (৬ মে ২০২৬) দুপুর ১২টায় কাউনিয়ার জিন্না চম্পা ফাউন্ডেশন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আপনারা সাংবাদিকগণ সমাজের আয়না—গণমানুষের বাস্তব চিত্র তুলে ধরা আপনাদের দায়িত্ব। আপনাদের মাধ্যমেই আমার নির্বাচনী ইশতেহার বালাপাড়াবাসীর সামনে উপস্থাপন করছি।
তিনি আরও জানান, তিনি ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত তিনটি নির্বাচনে বালাপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে  ৩ বার জয়ী হয়ে (হ্যাট্রিক) মেম্বার হিসেবে প্রায় ১৫ বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমার স্বপ্ন বালাপাড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করা। সেই লক্ষ্যেই চেয়ারম্যান পদে নির্বাচন করছি।
সভায় তিনি তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারের উল্লেখযোগ্য দিকগুলো হলো—
দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন
নাগরিক সেবা সনদ বিনামূল্যে প্রদান
কমিউনিটি ক্লিনিক ও টিকাদান সেবার মানোন্নয়ন,
গ্রামীণ অবকাঠামোর সুষম উন্নয়ন
ওয়ার্ডভিত্তিক ক্লাব গঠন ও ক্রীড়া-সংস্কৃতির প্রসার
বাসস্ট্যান্ড, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট নির্মাণ ও শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণ
গ্রাম আদালতের ফি প্রত্যাহার করে দরিদ্রদের জন্য বিনামূল্যে ন্যায় বিচার প্রাপ্তি
বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা সহ
নারীদের জন্য বিশেষ কোটা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি
ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের সেবা সহজ ও দ্রুত প্রাপ্তি নিশ্চিত করার কথা বলেন। 
সবশেষে তিনি বলেন, সময় এসেছে পরিবর্তনের। পরিবর্তনের পক্ষে ইউনিয়ন বাসী রায় দিবেন।
মতবিনিময় সভায় গন্যমান্য ব্যক্তি
আবেদ আলী,সাবেক ইউপি সদস্য  আরমান আলী,ব্যবসায়ী আব্দুল মজিদ,সহকারী শিক্ষক মকবুল হোসেন শিরিন আক্তার অবসরপ্রাপ্ত পুলিশ আমিনুল ইসলাম সাগর সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম