আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে পীরগাছায় জামায়াতের গণমিছিল

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে পীরগাছায় জামায়াতের গণমিছিল

হাবিবুর রহমান

হাবিবুর রহমান , পীরগাছা , রংপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ২ আগস্ট, ২০২৬, ১১:৩০ দুপুর আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২১ দুপুর
  • উপজেলা: পীরগাছা
  • জেলা: রংপুর
  • বিভাগ: রংপুর

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগাছায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পীরগাছা সরকারি কলেজ মাঠ থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি আব্দুল মোত্তালেব।

বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁরা গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মী, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যসহ বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে আগামী ৫ আগস্ট ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয় এবং কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image