মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক ৪ লেন করণে পরিবেশগত প্রভাব নিয়ে মতবিনিময় সভা

রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক ৪ লেন করণে পরিবেশগত প্রভাব নিয়ে মতবিনিময় সভা

মোঃ জহির রায়হান

মোঃ জহির রায়হান , কাউনিয়া , রংপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ৪ মে, ২০২৬, ৮:২৪ সকাল আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ দুপুর
  • উপজেলা: কাউনিয়া
  • জেলা: রংপুর
  • বিভাগ: রংপুর

রংপুর-কুড়িগ্রাম সোনাহাট ল্যান্ড পোর্ট  মহাসড়ক ৪ লেনে উন্নীত করণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে টেকনিক্যাল এসিস্ট্যান্স ফর রোড ট্রান্সপোর্ট কানেকটিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট প্রিপারেটরী ফ্যাসিলিটি (আরটিসিআইপিপিএফ) প্রকল্পের আওতায় পরিবেশগত প্রভাব মূল্যায়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 সোমবার (৪ মে) সকাল ১০টায় কাউনিয়া উপজেলার ৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বালাপাড়া ইউপি চেয়ারম্যান মো. আনছার আলীর সভাপতিত্বে এবং প্রকল্পের পরিবেশ বিশেষজ্ঞ খন্দকার আব্দুল কাইয়ুমের উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. হাসান-ই-মোবারক, কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম সফি, কাউনিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সাইদুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন জামায়েত ইসলামীর সভাপতি মো. আব্দুর রহিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রকল্পের পরিবেশ বিশেষজ্ঞ খন্দকার মোহাম্মদ আব্দুল কাদির, জুনিয়র পরিবেশ বিশেষজ্ঞ মো. রহমত উল্লাহ ও অভিজিত রায়, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ইউপি সদস্য আনোয়ার হোসেন ও শাহ আলম, সাংবাদিক জুলহাস হোসেন সোহাগ, ব্যবসায়ি আবু সাঈদ মন্টুসহ অনেকে। ‎মতবিনিময় সভায় ভূমি অধিগ্রহণ, স্থাপনা অপসারণ, ক্ষতিপূরণসহ আইনী নানাদিক বক্তব্যে উঠে আসে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের আত্ম-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা। সভায় এলাকার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, ব্যবসায়ি, কৃষক, নারী প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম